আন্তর্জাতিক

এখনই ইউরোপের ভিসা মিলছে না!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো তাদের দেশে ভ্রমণের জন্য দুয়ার খুলে দিচ্ছে।

এজন্য ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলো ৫৪টি দেশের নাম প্রকাশ করেছে যারা ভিসা পাবে। তবে এই তালিকায় নেই বাংলাদেশের নাম।

সেনজেনভুক্ত দেশের ভিসা তালিকায় প্রতিবেশী ভারত ও মিয়ানমারের নাম রয়েছে। ভ্রমণ করতে পারবেন ভুটানের নাগরিকেরাও। তবে বাংলাদেশের সঙ্গে এ তালিকায় নেই পাকিস্তান ও নেপালের নামও।

মহামারি পরিস্থিতি এবং প্রত্যেক দেশে করোনাভাইরাস নিয়ে তাদের ব্যবস্থা পর্যবেক্ষণের মাধ্যমে এই তালিকা হালনাগাদ করা হবে বলে জানান ইইউ কর্মকর্তারা।

সেনজেন অঞ্চলের ভিসা তালিকায় থাকা দেশগুলো হচ্ছে, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্ডোরা, অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়া, বাহামাস, ভুটান, বসনিয়া এবং হার্জেগোভিনা, কানাডা, চীন, কোস্টারিকা, কিউবা, উত্তর কোরিয়া, ডোমিনিকা, মিশর, ইথিউপিয়া, জর্জিয়া, গায়ানা, ভারত, ইন্দোনেশিয়া, জ্যামাইকা, জাপান, কাজাখস্তান, কসোভা, লেবানন, মরিশাস, মোনাকো, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, মোজাম্বিক, মিয়ানমার, নামিবিয়া, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, পালাউ, প্যারাগুয়ে, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, তাজিকিস্তান, থাইল্যান্ড, তিউনিসিয়া, তুরস্ক, উগান্ডা, তুর্কমেনিস্তান, ইউক্রেন, উরুগুয়ে, ভ্যাটিকান সিটি, ভেনেজুয়েলা, ভিয়েতনাম এবং জাম্বিয়া।

মানুষের যাতায়াত সহজ করার লক্ষ্যে ইউরোপীয় দেশগুলোকে একীভূত করে এই সেনজেন অঞ্চলের সৃষ্টি হয়।

১৯৮৫ সালে লুক্সেমবার্গের সেনজেন শহরে একটি চুক্তি সাক্ষর করে কয়েকটি ইউরোপীয় দেশ। বলা যায় সেই চুক্তির ধারাবাহিকতাতেই সৃষ্টি হয়েছে সেনজেন এলাকা এবং সেনজেন ভিসা।

অস্ট্রিয়া, আইসল্যান্ড, ইতালি, এস্তোনিয়া, গ্রিস, চেক রিপাবলিক, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ফিনল্যান্ড, বেলজিয়াম, মাল্টা, লুক্সেমবার্গ, লাতভিয়া, লিথুয়ানিয়া, স্পেন, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি এই দেশগুলো সেনজেনভূক্ত দেশ।

সেনজেনের এক ভিসা দিয়ে সবগুলো দেশ ঘুরে আসা যায়। দেশগুলোর মধ্যে কোনো সীমানা নিয়ন্ত্রণও নেই।

ফলে ভিসা তালিকায় থাকা ৫৪টি দেশের বাইরের নাগরিকেরা সেনজেনভুক্ত এসব দেশে ভ্রমণ করতে পারবেন না। সূত্র: গালফ নিউজ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা