আন্তর্জাতিক

ঢাকা-গুয়াংঝু ফ্লাইট স্থগিত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ঢাকা থেকে চীনের গুয়াংঝু শহরগামী একটি ফ্লাইটে ১৭ জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে।

এরপরই চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বাংলাদেশ-গুয়াংঝু রুটে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং।

রোববার ১৪ জুন চীনের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিষয়ে বেশ কিছু নির্দেশনা জারি করেছে। যেখানে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়।

নিষেধাজ্ঞা আরোপ করায় আগামী চার সপ্তাহ চীনের এই বিমান সংস্থা বাংলাদেশ-গুয়াংঝু রুটে বিমান চলাচল করতে পারবে না।

এতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বাংলাদেশ-গুয়াংঝু ফ্লাইট চলাচলে ওই নিষেধাজ্ঞা আরোপের কথা জানানো হয়।

চীনের বেসামরিক বিমান পরিবহন প্রশাসনের জারিকৃত নির্দেশনায় বলা হয়েছে, গত বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংঝু শহরে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ১৭ জন যাত্রীর নমুনা পরীক্ষায় নভেল করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ৪ জুন চীন সরকারের জারিকৃত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা নীতির আলোকে আগামী ২২ জুন থেকে পরবর্তী চার সপ্তাহের জন্য চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ঢাকা-গুয়াংঝু ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।

চীনে করোনার প্রকোপ কমে আসায় সম্প্রতি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচলের বিধি-নিষেধ শিথিল করে চীন। তবে করোনার ঝুঁকি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে বেশ কিছু বিধি চালু করেছে দেশটি।

নতুন বিধি অনুযায়ী, আন্তর্জাতিক এয়ারলাইন্সের কোনও রুটের ফ্লাইটে যদি পাঁচজন যাত্রীর করোনা পজিটিভ শনাক্ত হয়, তাহলে সেই রুটের ফ্লাইট এক সপ্তাহ স্থগিত থাকবে।

এছাড়া যদি করোনা আক্রান্ত যাত্রীর সংখ্যা ১০ ছাড়িয়ে যায় তাহলে সেই বিমানসংস্থা চার সপ্তাহ ফ্লাইট বন্ধ রাখবে। সূত্র: চায়না ডেইলি।

সান নিউজ /সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা