আন্তর্জাতিক

আবারও চীনে করোনার হানা!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্ব করোনা মহামারিতে আবারও করোনা সংক্রমণের নিয়ন্ত্রণ হারাতে বসেছে চীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সেখানে প্রাণঘাতী করোনাভাইরাসে ৫৭ জন আক্রান্ত হয়েছেন।

রোববার ১৩ জুন চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

গত এপ্রিল মাসের পর এটি চীনে একদিনে করোনায় আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। এমন পরিস্থিতিতে চীনে করোনা ভাইরাসের দ্বিতীয় দফা আক্রমণের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন করে আক্রান্তদের ৩৬ জনই বেইজিংয়ের। আর তারা স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। এছাড়া ওই ৩৬ জন বাদে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে আরো দুজন স্থানীয়ভাবে করোনায় আক্রান্ত হয়েছেন। এই দুজনও বেইজিংয়ে আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে।

এ বছরের শুরুতে কঠোর লকডাউনের সুফল পেয়েছিল চীন। মহামারি নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছিল তারা। কিন্তু দক্ষিণ বেইজিংয়ের একটি মাংস ও সব্জির বাজার থেকে গুচ্ছ সংক্রমণে নিয়ন্ত্রণ হারাতে বসেছে দেশটি।

স্থানীয়ভাবে নতুন এই গুচ্ছ সংক্রমণের কারণে বেইজিংয়ের বেশ কিছু লকডাউন করা হয়েছে।

বাজারের কাছাকাছি থাকা ১১টি আবাসিক এলাকার বাসিন্দাদের ঘরে থাকতে বলা হয়েছে। দুই মাস পর রাজধানীতে প্রথম করোনা শনাক্ত হয়েছিল।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, চীনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ১৩২ জন। মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।

সান নিউজ /সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা