আন্তর্জাতিক

স্পর্শহীন হাত ধোয়ার মেশিন আবিষ্কারক ৯ বছরের শিশু

ইন্টারন্যাশনাল ডেস্ক:

হাত পরিষ্কার রাখাই করোনাভাইরাস ছড়িয়ে পড়া আটকাতে এই মুহূর্তে সব থেকে বড় হাতিয়ার। কিন্তু সব সময় হাত পরিষ্কার রাখাও যেমন সমস্যা আবার যেখানে সেখানে হাত ধুতে গেলেও করোনাভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অনেকেই স্পর্শ ছাড়া হাত ধোয়ার ব্যবস্থা তৈরি করেছেন নানান ভাবে। এবার এক নয় বছরের স্কুল পড়ুয়া তেমনই এক যন্ত্র তৈরি করে রাষ্ট্রপতির পুরস্কার পেল।

স্টিফেন ওয়ামুকোটা কেনিয়ার পশ্চিম অংশের বুনগোমা এলাকার বাসিন্দা। স্টিফেন কাঠ, পেরেক আর ছোট একটি পানির ড্রাম দিয়ে বানিয়ে ফেলেছে এই হাত ধোয়ার মেশিন। যেটি ব্যবহার করার জন্য হাত দিয়ে মেশিন স্পর্শ করার প্রয়োজন নেই।

স্টিফেনের যন্ত্রটি একটি কাঠামোর মতো দেখতে। যেখানে দু’টি প্যাডেল রয়েছে। একটিতে পা দিয়ে চাপ দিলেই তরল হ্যান্ডওয়াশ বেরিয়ে আসছে। অন্যটিতে চাপ দিলে একটি ড্রাম থেকে পানি পড়ার ব্যবস্থা করা হয়েছে। নিচে বেসিনের মতো করে রাখা হয়েছে একটি প্লাস্টিকের গামলা। হাত ধোয়া পানি সেই গামলা হয়ে দূরে চলে যাচ্ছে পাইপের মাধ্যমে। ফলে এই যন্ত্র তৈরি করতে বিশেষ খরচও হয়নি।

সংবাদ সংস্থা এএফপি তাদের ইউটিউব চ্যানেলে এই যন্ত্রের একটি ভিডিও আপলোড করেছে। স্টিফেন জানিয়েছে, স্থানীয় সংবাদমাধ্যম থেকে সে করোনাভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার গুরুত্বের কথা জানতে পারে। তারপরই সে এই যন্ত্রটি তৈরি করে।

স্টিফেনের এই যন্ত্রের কথা সামনে আসার পরই সবাই তার উদ্যোগের প্রশংসা করেন। এমনকি তার নাম রাষ্ট্রপতি পুরস্কারের জন্যও মনোনীত হয়। স্টিফেন একাই নয়, নানান ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর মোট ৬৮ জনের হাতে পুরস্কার তুলে দেন, কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াট্টা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা