আন্তর্জাতিক

লেবাননে শান্তিরক্ষা মেডেল পেলেন নৌবাহিনীর ১১০ সদস্য

নিজস্ব প্রতিবেদক:

লেবাননের বৈরুতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর ১১০ সদস্য শান্তিরক্ষা মেডেল পেয়েছেন।

গত ৩ জুন লেবাননের বৈরুতে ইউনাইটেড ন্যাশন ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউএনআইএফআইএল) এর মেরিটাইম টাস্ক ফোর্স (এমটিএফ) কমান্ডার রিয়ার এডমিরাল সেরজিও রেনাটো বেরনা সালগুইরিনহু বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বিজয় এর কর্মকর্তা ও নাবিকদের শান্তিরক্ষা মিশনে কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এই মেডেল তুলে দেন।

মেডেল প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- লেবানিজ নৌবাহিনীর কমান্ডার, কমান্ডার-ইন-চীফ সিনিয়র ক্যাপ্টেন হাইসাম দানাওই।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী এ তথ্য জানান।

তিনি জানান, দেশের সমুদ্রসীমা নিয়ন্ত্রণের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতিসংঘের অধীনে পরিচালিত বিশ্বের একমাত্র মেরিটাইম টাস্ক ফোর্স (এমটিএফ) এ বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট ও প্যাট্রোল ক্রাফটসমূহ এক দশকের বেশি সময় ধরে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করছে। ব্রাজিল, জার্মানি, গ্রিস, ইন্দোনেশিয়া ও তুরস্কের যুদ্ধজাহাজের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও নৌ-সদস্যরা ভূমধ্যসাগরের লেবানিজ জলসীমার নিরাপত্তা প্রদান ও অবৈধ সরঞ্জাম প্রবেশ রোধের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এতে নৌবাহিনীর সদস্যরা পেশাগত দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করে দেশ ও জাতির সুনাম বৃদ্ধি করছেন।

মেডেল প্যারেড অনুষ্ঠানে এমটিএফ কমান্ডার শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সব নৌ-সদস্যকে সফলভাবে মিশন কর্মকাণ্ড সম্পাদনের জন্য ধন্যবাদ জানান।

জাতিসংঘের ম্যানডেট অনুযায়ী ইউএনআইএফআইএল- এ বাংলাদেশ নৌবাহিনীর সাফল্যের ধারাবাহিকতার জন্য তিনি নৌবাহিনী ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা