আন্তর্জাতিক

পঙ্গপাল ঠেকাতে ভারতের নতুন কৌশল

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনা পরিস্থিতির মধ্যে ভারতের কৃষকদের আরো বিপাকে ফেলেছে পঙ্গপালের ঝাঁক। রাজ্যের মহোবা এবং ঝাঁসিতে ইতিমধ্যে শস্যখেকো এই পরিযায়ী পতঙ্গ বাহিনীর দেখা মিলেছে।

এই সংবাদে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কর্তাব্যক্তিদের কপালেও। রাজ্যের ১০ জেলায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য বিপদের মুখে বসে না থেকে পঙ্গপালদের হাত থেকে জমির ফসল রক্ষায় নানা কৌশল নিচ্ছেন উত্তরপ্রদেশের কৃষকরাও।

এক্ষেত্রে নানা ব্যতিক্রমী পন্থার শরণাপন্ন হয়েছেন তারা। তেমনই একটি কৌশলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এক পুলিশকর্তা। যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

টুইটারে ৩০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন ঝাঁসির অতিরিক্ত পুলিশ সুপার রাহুল শ্রীবাস্তব। সেখানে দেখা যাচ্ছে, পঙ্গপালদের আক্রমণের হাত থেকে ফসল রক্ষার জন্য ‘DJ গাড়ির’ ব্যবস্থা করেছেন স্থানীয় কৃষকরা। দিনরাত তারস্বরে বাজছে বক্স। এতদিন যে ‘DJ গাড়ি’ বিয়ের শোভাযাত্রায় দেখা যেত এখন তা জমির ফসল রক্ষার কাজে ব্যবহার করা হচ্ছে।

প্রতিদিন দেশের নতুন নতুন এলাকায় আক্রমণ করছে পঙ্গপাল বাহিনী। মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ফসলের দফারফা করে তারা ঢুকে পড়েছে মহারাষ্ট্রে। পূর্ব মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের চার থেকে পাঁচটি গ্রামে তাদের দেখা মিলেছে। এর মধ্যে কয়েক স্থানে পঙ্গপালের দেখা মেলায় ভীত যোগীরাজ্যের কৃষকরাও।

উল্লেখ্য, গত জানুয়ারির মাঝামাঝি পাকিস্তান থেকে ভারতে ঢুকতে শুরু করে পঙ্গপালের ঝাঁক। গত ২৭ বছরের মধ্যে এটি সবচেয়ে বড় পঙ্গপাল হানার ঘটনা বলে জানা গেছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা