আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যা মামলার কাগজ জমা দেওয়ার সময় বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্কঃ

মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা রোহিঙ্গা গণহত্যা মামলায় গাম্বিয়াকে মামলার সকল নথি জমা দিতে বলা হয়। আন্তর্জাতিক বিচারিক আদালত ২৩ জানুয়ারি আদেশ দেয় ২৩ জুলাই এর মধ্যে মামলা সংক্রান্ত তাদের কাগজপত্র জমা দেওয়ার জন্য।

কিন্তু করোনা পরিস্থিতির কারণে গাম্বিয়া কাগজ জমা দেওয়ার সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন।

মঙ্গলবার (২৬ মে) রাতে আন্তর্জাতিক বিচারিক আদালত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গাম্বিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ জুলাই এর পরিবর্তে ২৩ অক্টোবর তাদের কাগজ জমা দেবে। আর নতুন ব্যবস্থা অনুযায়ী মিয়ানমার তাদের সাক্ষ্যপ্রমাণ আগামী বছরের ২৩ জুলাই হাজির করবে।

গত ২৪ এপ্রিল গাম্বিয়া লিখিতভাবে সময় বাড়ানোর আবেদন করে। এ বিষয়ে মিয়ানমার কোনও আপত্তি না করে আদালতকে জানায় তাদের সিদ্ধান্ত মেনে নেবে।

এদিকে ২৩ মে মিয়ানমার রাখাইন পরিস্থিতি নিয়ে তাদের প্রথম রিপোর্ট আদালতের কাছে জমা দিয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা শুনেছি তারা একটি গোপন রিপোর্ট আদালতে জমা দিয়েছে।’

ওই রিপোর্টের একটি কপি গাম্বিয়াকেও দেওয়া হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘এই মামলায় বাংলাদেশ কোনও পক্ষ না হওয়ায় আমরা ওই রিপোর্টের বিষয়ে কিছু জানি না।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা