আন্তর্জাতিক

এবার নির্বাহী আদেশে সই করবেন ট্রাম্প!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

টুইটার, ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসি জানায়,আজ (২৮ মে) হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে। ট্রাম্পের টুইট বিভ্রান্তিকর এমন দাবি করে ফ্যাক্ট-চেক করার কথা বলার পর থেকে টুইটারের ওপর ক্ষেপে আছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেয়ার হুমকির পর থেকে নির্বাহী আদেশ সইয়ের বিষয়টি সামনে আসে। অবশ্য নির্বাহী আদেশের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এমনকি কংগ্রেসে নতুন আইন পাস ছাড়া প্রেসিডেন্ট এ আদেশের মাধ্যমে কী ধরনের পদক্ষেপ নিতে পারবেন তাও স্পষ্ট করা হয়নি। হোয়াইট হাউসের কর্মকর্তারা এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি।

এদিকে ট্রাম্প টুইটারসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিরুদ্ধ সমালোচনা করে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, সোশ্যাল মিডিয়াগুলো পক্ষপাতদুষ্ট।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা