আন্তর্জাতিক

নিরাপত্তা পরিষদে করোনা-প্রস্তাব আটকে দিলো আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের করোনাভাইরাসের মহামারি মোকাবেলায় একটি প্রস্তাব তোলার কথা থাকলেও যুক্তরাষ্ট্রের বাধায় তা হয়নি। কূটনৈতিক সূত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভোটের জন্য প্রস্তাবটি উত্থাপনের কথা থাকলেও যুক্তরাষ্ট্র তা প্রতিহত করেছে।

এএফপি জানিয়েছে, গত মার্চ থেকে ওই প্রস্তাবনা নিয়ে কাজ করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শুক্রবার ওই প্রস্তাবটি পরিষদে তোলার পর তা পাশ হলে, বিশ্বের যেসব দেশে এখন যুদ্ধ কিংবা সংঘাত চলছে আপাতত তা সমন্বিতভাবে বন্ধ রাখার আহ্বান জানাতে পারতো নিরাপত্তা পরিষদ। কিন্তু যুক্তরাষ্ট্রের বাধায় তা আপাতত হচ্ছে না।

কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মধ্যকার চলমান দ্বন্দ্বের জেরে যুক্তরাষ্ট্র ওই প্রস্তাব পাশে বাধা দিয়েছে।

গত বছর ডিসেম্বর মাসে চীনের উহান শহরের এক বাজার থেকেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে করোনাভাইরাস কোভিড-১৯। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই করোনাভাইরাস বিস্তারের জন্য চীনকে দায়ী করে আসছেন। সম্প্রতি তিনি দাবি করেছেন, উহানের একটি ভাইরোলজি ল্যাব থেকে করোনার ছড়িয়ে পড়ার প্রমাণ তিনি দেখেছেন। এই ইস্যুতে চীনের বিরুদ্ধে শুল্কারোপের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ে কাছে করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কিত তথ্য গোপন করেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুরু থেকেই বলে আসছে, করোনাভাইরাসের উৎস প্রাকৃতিক, এটি ল্যাব থেকে ছড়ায়নি। ট্রাম্প সংস্থাটির অবস্থানকে চীনঘেষা আখ্যা দিয়ে তহবিল স্থগিত করেছে।

ডব্লিউএইচও ভাইরাসের উৎস সম্পর্কে তদন্তে অংশগ্রহণের জন্য চীনের প্রতি আহ্বান জানায়। তবে চীন সেই আহ্বানে সাড়া দেয়নি। তারা নিজেরা ভাইরাসের উৎস তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

গ্রেপ্তার হলেন মেজর (অব.) আক্তারুজ্জামান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তাকর্মীকে লাঞ...

এখনো ঘুমাতে পারেন না মিমি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী দীর্ঘ দেড় যুগ...

নাইটক্লাব কাণ্ডে সমালোচনার মুখে ফুটবলাররা

ফিফা আসিয়ান কাপে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের লজ্জাজনক হারের ক্ষত না...

শেখ হাসিনা ফিরলে আইনি ব্যবস্থা : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে আসলে ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা