আন্তর্জাতিক

চীনের বিনোদন কেন্দ্রগুলো খুলছে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীনে বন্ধ থাকা বিভিন্ন সিনেমা হল, বিনোদন কেন্দ্র ও ক্রীড়া স্থাপনা আবারও খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে কয়েক মাস ধরে এসব বিনোদন কেন্দ্রগুলো বন্ধ ছিল।

এএফপি’র খবরে বলা হয়, গত শুক্রবার (৮ মে) দেশের সব ইনডোর সাংস্কৃতিক ও বিনোদন কেন্দ্র এবং আউটডোর ক্রীড়া স্থাপনা খুলে দেয়ার অনুমতি দিয়ে নির্দেশনা জারি করে চীনের স্টেট কাউন্সিল।

নির্দেশনায় বলা হয়, পর্যটকদের কাছে আকর্ষণীয় এমন বিনোদন কেন্দ্রগুলোও সীমিত সংখ্যক দর্শনার্থীর জন্য খুলে দেয়া হবে।

ওই কাউন্সিলের নির্দেশনায় বলা হয়, সাংস্কৃতিক কেন্দ্রগুলো ‘জরুরি সম্মেলন ও প্রদর্শনীর’ আয়োজনও করতে পারবে।

এতে আরো বলা হয়, হোটেল, রেস্তোরাঁ, শপিং মল ও সুপারমার্কেটগুলো পুরোপুরি খোলা রাখা যাবে। তবে সেসব স্থানে আগতদের মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে গত জানুয়ারি মাসের শেষ দিকে চীনের ৭০ হাজার সিনেমা হলের সবগুলো বন্ধ করে দেয়া হয়। এতে দেশটির চলচ্চিত্র ও বিনোদন শিল্প চরম সংকটের মুখে পড়ে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

গ্রেপ্তার হলেন মেজর (অব.) আক্তারুজ্জামান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তাকর্মীকে লাঞ...

এখনো ঘুমাতে পারেন না মিমি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী দীর্ঘ দেড় যুগ...

নাইটক্লাব কাণ্ডে সমালোচনার মুখে ফুটবলাররা

ফিফা আসিয়ান কাপে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের লজ্জাজনক হারের ক্ষত না...

শেখ হাসিনা ফিরলে আইনি ব্যবস্থা : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে আসলে ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা