আন্তর্জাতিক

আক্রান্ত ৪০ লাখ, মৃত্যু ২ লাখ ৭৪ হাজারেরও বেশি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। প্রতিদিনই মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। কোনভাবেই ঠেকানো যাচ্ছে না আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিশ্বব্যাপী বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮২ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ৪০৮ জনে।

নতুন করে আক্রান্ত হয়েছে ৬৭ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ৮১ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১৩ লাখ ৭২ হাজারেরও বেশি।

রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে, ৯৫৫ জনের। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ হাজার ৮৮৩ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১৫ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৮ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২০ হাজার ৫৫৪ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৬২৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ২৪১ জনে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ১১ হাজার ছাড়িয়েছে।

স্পেনে নতুন করে মারা গেছে ২২৯ জন। মৃত্যুর সংখ্যা ২৬ হাজার ২৯৯ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে।

ইতালিতে নতুন করে মারা গেছে ২৪৩ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ হাজার ২০১ জন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর ইতালিতে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়ালো। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৭ হাজারেরও বেশি।

ব্রাজিলে নতুন করে মারা গেছে ৪১২ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬শ জনে। আক্রান্ত ১ লাখ ৪০ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

গ্রেপ্তার হলেন মেজর (অব.) আক্তারুজ্জামান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তাকর্মীকে লাঞ...

এখনো ঘুমাতে পারেন না মিমি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী দীর্ঘ দেড় যুগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা