আন্তর্জাতিক

রুশ ডাক্তাররা কেন আত্মহত্যা করছেন!

আন্তর্জাতিক ডেস্ক:

তিনজন রুশ ডাক্তার গত দু’সপ্তাহে হাসপাতালের জানালা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। কেন এমন করছেন রাশিয়ার ডাক্তাররা!

রাশিয়ার একাধিক হাসপাতাল সূত্র জানাচ্ছে, বহু ডাক্তারের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা দিচ্ছে। কিন্তু কেন এমনটা হচ্ছে! রাশিয়ায় এখন করোনা পরিস্থিতি উদ্বেগজনক। ইতালি, আমেরিকা, ব্রিটেনের পর করোনা থাবা বসিয়েছে ভ্লাদিমির পুতিনের দেশে। খবর জি নিউজের।

একদিনে সেখানে দশ হাজার মানুষের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। আর এই পরিস্থিতি সামাল দিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হিমশিম খাওয়ার মতো অবস্থা। করোনা পরিস্থিতি মোকাবিলা করতে নেমে রাশিয়ার ডাক্তারদের মধ্যে অস্বাভাবিকতা দেখা দিয়েছে। অনেকেই এর জন্য কাজের পরিবেশকে দায়ী করছেন। কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম রাশিয়ার ডাক্তারদের আত্মহত্যার প্রবণতা ট্র্যাজেডি বলে ব্যাখ্যা করেছে।

অনেকে বলেছেন, করোনাভাইরাস চিকিৎসা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ডাক্তারদের মারাত্মক দ্বন্দ্ব চলছে। রাশিয়ার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষের নিপীড়নের শিকার বলেও আন্দাজ করা হচ্ছে। একেবারে প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতে নেমে তাই অনেক চিকিৎসক মানিয়ে নিতে পারছেন না।

দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, রুশ ডাক্তাররা ভয়ানক চাপের মধ্যে কাজ করছেন। অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে নেমে পর্যাপ্ত সুরক্ষা তারা পাচ্ছেন না। এছাড়া সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষের অমানুষিক চাপ ডাক্তাররা মেনে নিতে পারছেন না। ভোরোনেজ শহরে অ্যাম্বুলেন্সে জরুরি চিকিৎসা দিতেন আলেক্সান্ডার শুলেপভ। গত শনিবার তিনি হাসপাতালের জানালা দিয়ে লাফিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থা তার। তার দেহে করোনা শনাক্ত হয়েছিল। চিকিৎসার জন্য শুলেপভকে হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ শরীর নিয়েও তাকে কাজ করতে বাধ্য করা হয় বলে অনেকে জানিয়েছেন। এর আগে সাইবেরীয় শহর ক্রাসনোইয়ারস্ক'এর একটি হাসপাতালের জানালা দিয়ে লাফিয়ে পড়েন চিকিৎসক এলেনা নেপোমনিয়াশছায়া। এক সপ্তাহ ধরে আইসিইউতে চিকিৎসার পর তার মৃত্যু হয়। এর আগে স্টার সিটির ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসের প্রধান নাতালিয়া লেবেদেভা হাসপাতালের জানালা থেকে লাফিয়ে গুরুতর আহত হয়েছিলেন। পরে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। তিনিও করোনা আক্রান্ত ছিলেন বলে ডাক্তাররা সন্দেহ করেছিলেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

গ্রেপ্তার হলেন মেজর (অব.) আক্তারুজ্জামান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তাকর্মীকে লাঞ...

এখনো ঘুমাতে পারেন না মিমি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী দীর্ঘ দেড় যুগ...

নাইটক্লাব কাণ্ডে সমালোচনার মুখে ফুটবলাররা

ফিফা আসিয়ান কাপে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের লজ্জাজনক হারের ক্ষত না...

শেখ হাসিনা ফিরলে আইনি ব্যবস্থা : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে আসলে ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা