আন্তর্জাতিক

করোনার অ্যান্টিবডি তৈরিতে ইসরায়েলের সফলতা

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট্ট বলেছেন, দেশের প্রধান জীবাণু গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা নভেল করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরিতে 'উল্লেখযোগ্য অগ্রগতি' সাধন করেছেন।

গবেষকরা অ্যান্টিবডি তৈরির প্রথম পর্বের কাজ শেষে করোনার সম্ভাব্য এই চিকিৎসা পদ্ধতির প্যাটেন্ট এবং গণহারে উৎপাদনের প্রক্রিয়া শুরু করেছেন।

৪ মে সোমবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ইসরায়েলের প্রধান জীবাণু গবেষণা ইনস্টিটিউট (আইআইবিআর) পরিদর্শনে যান বেনেট্ট। নেস জিওনা এলাকায় অবস্থিত দেশটির এই গবেষণাগারকে করোনার ভ্যাকসিন তৈরির দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ সময় মন্ত্রীকে করোনার অ্যান্টিবডি দেখানো হয়; যা রোগীর শরীরে একচেটিয়াভাবে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে এবং এটিকে নিস্ক্রিয় করে ফেলে।

বিবৃতিতে বলা হয়েছে, অ্যান্টিবডি তৈরির কাজ সম্পন্ন হয়েছে এবং এই গবেষণা কর্মের প্যাটেন্টের প্রক্রিয়া নিয়ে কাজ করছে ইনস্টিটিউট। পরবর্তী ধাপে গবেষকরা এই অ্যান্টিবডি বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে যাবেন।

নাফতালি বেনেট্ট বলেন, দুর্দান্ত এই সফলতার জন্য আমি ইনস্টিটিউটের স্টাফদের নিয়ে গর্বিত। তাদের সৃজনশীল মন চমৎকার এই সফলতা নিয়ে এসেছে। সূত্র: পিটিআই, এনডিটিভি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা