আন্তর্জাতিক

লকডাউন নিয়ে মারাত্মক দুঃসংবাদ দিলো ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের অনেক দেশ এখন একবারে লকডাউন তুলে নেওয়ার দিকে ঝুঁকছে, যার ফল আরও মারাত্মক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তবে হুট করে একবারে নয়, লকডাউন প্রত্যাহার করতে হবে ধাপে ধাপে। এমনটাই পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বর্তমানে করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশে চলছে লকডাউন। ইতিমধ্যে জার্মানি ও ভারতসহ কিছু দেশ সীমিত আকারে লকডাউন তুলে নিয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের ওপর থেকে আগামী মাসের গোড়ার দিকেই লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও দেশটির করোনাভাইরাস পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

এছাড়া রমজান শুরুর মুখে লকডাউন তোলা নিয়ে চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে বিশ্বের একাধিক দেশ। এরই পাশাপাশি তৃতীয় বিশ্বের দেশগুলিতেও অর্থনৈতিক মন্দা এড়াতেও লকডাউন তোলা নিয়ে চিন্তাভাবনা চলছে।

এই পরিস্থিতিতে একবারে লকডাউন তুলে নিলে ফল আরও মারাত্মক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। লকডাউন একবারে তুললে সংক্রমণ গতি বেড়ে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করে সংস্থাটি। সেই কারণেই ধাপে ধাপে লকডাউন তোলার পরামর্শ দিচ্ছে ডব্লিউএইচও।

এ বিষয়ে তিনি আরও বলেন, যতদিন করোনার ভ্যাকসিন আবিষ্কৃত না হচ্ছে ততদিন স্বাস্থ্যসম্মত উপায়ে জীবনজাপন করতে হবে সমগ্র মানব সমাজকে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

পূজায় মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা এবং আধিপত্যের সংঘ...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মেসি-ম্যারাডোনার সতীর্থ ছিলেন, এখন আলু-পেঁয়াজ বিক্রি করেন

একসময় লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা