আন্তর্জাতিক

করোনা যুদ্ধে নামছে কুকুর

ইন্টারন্যাশনাল ডেস্ক:

এতদিন কুকুরের প্রখর ঘ্রাণশক্তি ব্যবহার করে বিভিন্ন অপরাধীদের শনাক্ত করা হয়েছে। এবার এই প্রাণীর ঘ্রাণশক্তি কাজে লাগানো হবে করোনা শনাক্তে।

গুড নিউজ নেটওয়ার্ক সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, করোনাভাইরাস শনাক্তে কুকুরকে কাজে লাগানো হবে বলে যুক্তরাজ্যের একদল বিশেষজ্ঞ জানিয়েছেন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মার্চের মাঝামাঝি সব দেশকে একটা বার্তা দিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস। তা হলো—পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা। কিন্তু রোগীর বিপুল চাপ, কীটের সংকটসহ নানা কারণে ব্যাপকভাবে পরীক্ষার বিষয়টি অনেক দেশের জন্য কঠিন হয়ে উঠেছে।

বিকল্প পদ্ধতি হিসেবে তাই দ্রুত করোনা রোগী শনাক্তের মাধ্যমে এই মহামারিকে বাগে আনতে যুক্তরাজ্যের একদল বিশেষজ্ঞ সম্ভাব্য একটা উপায় নিয়ে কাজ করছেন। করোনাভাইরাস শনাক্তের কাজে তারা প্রশিক্ষিত কুকুর ব্যবহার করতে চান।

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে কুকুরকে কাজে লাগাতে যুক্তরাজ্যের চিকিৎসা বিষয়ক একটি দাতব্য সংস্থা 'মেডিকেল ডিটেকশন ডগস' কুকুরকে প্রশিক্ষণ দিচ্ছে। কুকুরকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা গন্ধ শুকে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করতে পারে।

যুক্তরাজ্যের দাতব্য এ সংস্থাটির ইতিমধ্যে ম্যালেরিয়া, ক্যানসার ও পারকিনসন রোগ শনাক্তে কুকুরকে প্রশিক্ষণ দিয়ে সফলতা পেয়েছে। এখন তারা করোনা শনাক্তে কুকুরকে প্রশিক্ষণ দিতে যাচ্ছে।

কুকুর সেনা তৈরিতে মেডিকেল ডিটেকশন ডগস, লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন ও ডারহাম ইউনিভার্সিটি একসঙ্গে কাজ করছে। প্রশিক্ষণের পর কুকুর করোনা শনাক্ত করতে পারে কি না, তা পরীক্ষা (ট্রায়াল) করে দেখবেন বিশেষজ্ঞরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা