আন্তর্জাতিক

চীন সাগরে মোতায়েন মার্কিন যুদ্ধ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ চীন সাগরে দুটি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে মার্কিন নৌবাহিনী। এই সাগরটিতে সামরিক উপস্থিতি ক্রমেই জোরদার করছে যুক্তরাষ্ট্র। আঞ্চলিক সূত্রের বরাতে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গত সপ্তাহে চীন সরকারের জরিপ জাহাজ হাইয়াং ডিঝি-৮ গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরে শনাক্ত হয়। ওই এলাকায় মালয়েশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোনাসের একটি জাহাজও কার্যক্রম চালাতে থাকে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র বিরোধপূর্ণ জলসীমায় উত্তেজনাপূর্ণ আচরণ বন্ধের আহ্বান জানায় চীন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি করোনাভাইরাসের মহামারির সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশীদের উত্যক্ত করছে চীন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের মুখপাত্র নিকোল সুয়েগম্যান বলেছেন, দক্ষিণ চীন সাগরে ইউএসএস আমেরিকা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিং এবং ইউএসএস বাঙ্কার হিল মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ওই অঞ্চলে নৌ চলাচল ও বিমান চলাচলের স্বাধীনতা তদারকির কাজ করছি। তিনি আরও বলেন, ‘আমাদের মিত্র ও তাদের সহযোগীদের নিজস্ব অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সমর্থন করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।’

উল্লেখ্য, জাহাজ চলাচলের বাণিজ্যিক রুট ও খনিজসম্পদে ভরপুর দক্ষিণ চীন সাগরের বেশ কিছু এলাকা নিজেদের বলে দাবি করে আসছে চীন। তবে এই এলাকার ওপর দাবি রয়েছে ভিয়েতনাম, মালয়েশিয়া ও ফিলিপাইনের।

দক্ষিণ চীন সাগরে মালয়েশিয়ার সঙ্গে বিরোধের খবর অস্বীকার করেছে চীন। তাদের দাবি হাইয়াং ডিঝি-৮ স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা