আন্তর্জাতিক

করোনা সোয়াইন ফ্লুর চেয়েও ১০ গুণ বেশি ভয়াবহ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা ভাইরাসকে সোয়াইন ফ্লুর চেয়েও ১০ গুণেরও বেশি ভয়াবহ বলে অভিহিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নিশ্চিত করে তারা বলেছে, এক দশক আগে বিশ্বজুড়ে সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। এখন পরীক্ষায় করোনা ভাইরাসকে তার চেয়ে ১০ গুণেরও বেশি ভয়াবহ দেখা গিয়েছে।

২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের আগস্ট পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেয়। তাতে আক্রান্ত হন কমপক্ষে ১৬ লাখ মানুষ। মারা যান ১৮ হাজার ৪৪৯ জন।

এ খবর দিয়ে লন্ডনের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা লিখেছে, এখন করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে সতর্কতা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কর্মকর্তা টেডরোস আধানম ঘেব্রেয়েসাস। তিনি বলেছেন, করোনা ভাইরাস মহামারি বিশ্বকে গ্রাস করেছে।

সোয়াইন ফ্লু বা এইচ১এন১ বিশ্বের যে ক্ষতি করেছিল, যে পরিমাণ মানুষ মেরেছিল, তার দশগুণ ক্ষতি এবার করে দিয়েছে করোনা ভাইরাস।

ঘেব্রেয়েসাস বলেছেন, অনেক দেশ থেকে এই ভাইরাসের পরিষ্কার চিত্র, তাদের আচররণ, কিভাবে তা থামানো যায় এবং কিভাবে এর প্রেক্ষাপটে ব্যবস্থা নেয়া যায়, তার তথ্যপ্রমাণ আসছে। আমরা জানি করোনা ভাইরাসের বিস্তার খুব দ্রুতগতির। আরো জানি, এটা ভয়াবহ। ২০০৯ সালের ফ্লু মহামারির চেয়ে এটা ১০ গুণ ভয়াবহ। আমরা আরো জানি এই ভাইরাস দ্রুত বিস্তার লাভ করতে পারে বেশি মানুষ যেখানে সমবেত হয় সেসব স্থানে। আমরা আরো জানি এই ভাইরাসের বিস্তার রোধে আমাদের আগেভাগে পরীক্ষা করা উচিত, আইসোলেশনে যাওয়া উচিত, প্রতিটি আক্রান্ত মানুষের সেবা দেয়া উচিত এবং প্রতিজন সংক্রমিত ব্যক্তিকে চিহ্নিত করা উচিত।

আমরা আরো জানি, কিছু দেশে তিন থেকে চার দিনের মধ্যে আক্রান্তের হার দ্বিগুন হচ্ছে। আরো দেখা গেছে যে হারে বিস্তার হয় এর, কমে তার চেয়ে ধীর গতিতে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা