আন্তর্জাতিক

করোনায় মৃত্যু ১ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে, ইতালিতে ২০ হাজার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। কোনভাবেই থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল। বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ১৮ হাজার ৬৮৩ জনের। সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ১৯ লাখ ১২ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফুরেছেন ৪ লাখ ৪১ হাজার ২৩২ জন।

নতুন করে সবচে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে ১ হাজার ১৪৭ জনের। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ২৫২ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ২০ হাজার। আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ৬৬৪ জন। ১১ হাজার ৭৭২ জন রোগী আছেন যারা অতি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছেন। তাদের বাঁচার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইতালিতে মৃতের সংখ্যা কমে আসলেও নতুন করে মারা গেছে ৫৬৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৬৫‌ জনে। যুক্তরাষ্ট্রের পর ইতালিতে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়ালো। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৯ হাজারেও বেশি। ঝুঁকিতে রয়েছে ৩ হাজার ২৬০ জন রোগী।

যুক্তরাষ্ট্রের পর সবচে বেশি মারা গছে যুক্তরাজ্যে। সেখানে নতুন করে মারা গেছেন ৭১৭। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৩৯ জন। আক্রান্ত হয়েছে ৮৮ হাজারেও বেশি। অতি ঝুঁকিতে আছে দেড় হাজারেও বেশি রোগী।

ফ্রান্সে নতুন করে মৃত্যু হয়েছে ৫৭৪ জন। এ নিয়ে দেশটিতে মারা গেছে সাড়ে ১৪ হাজার ৯৬৭ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৭৭৯ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ২৭ হাজারের অধিক। ঝুঁকিতে রয়েছে ৬ হাজার ৮২১ জন রোগী।

স্পেনে নতুন করে মারা গেছে ২৮০ জন। মোট মারা গেছে ১৭ হাজার ৪৮৯ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৯ হাজারেও বেশি।

করোনায় মৃত্যুর দিক দিয়ে চীনকে ছাড়িয়ে গেছে বেলজিয়াম। সেখানে নতুন করে মারা গেছে ৩০৩ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯০৩ জনে। আক্রান্ত ৩০ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ২ জন। এ পর্যন্ত মারা গেলো ৩ হাজার ৩৪১ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা