আন্তর্জাতিক

ইকুয়েডরের ঘরে-রাস্তায় পড়ে আছে লাশ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনায় দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের পরিস্থিতি খুবই ভয়াবহ। এখন পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৫শ’রও বেশি মানুষের। সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ৩৩৩ জনের। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনা সংক্রমিত দেশটির গুয়াকুইল শহরের বিভিন্ন বাড়ি ও রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৮শ' মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যদিও সরকারিভাবে এসব মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি।

গুয়াকুইল শহরের অনেক বাসিন্দাই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে রাস্তায় পড়ে থাকা পরিত্যক্ত মরদেহের ছবি পোস্ট করছেন। তারা এসব মরদেহ সৎকারের অনুরোধ জানাচ্ছেন।

ইকুয়েডরে করোনা সংক্রমণের অন্যতম প্রধান কেন্দ্র গুয়ায়েস প্রদেশের রাজধানী এই গুয়াকুইল শহর। সারা দেশের ৭০ শতাংশ আক্রান্তই এ শহরের। ব্যাপক আকারে করোনা সংক্রমণের মুখে আক্ষরিক অর্থে ধসে পড়েছে এর জরুরি সেবা, হাসপাতাল, মর্গ ও অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা।

সোমবার (১৩ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

মরদেহ সৎকারে কর্তৃপক্ষের ব্যর্থতার কারণে মানুষজন দিনের পর দিন স্বজনদের লাশ ঘরে রাখতে বাধ্য হয়। এক পর্যায়ে কেউ কেউ হয়তো রাস্তায় লাশ ফেলে দিয়ে গেছে। এখনও অনেকে যথাযথভাবে সৎকারের আশায় প্রিয়জনের লাশ নিয়ে বসে আছে।

শহর জুড়ে বিভিন্ন বাড়ি ও রাস্তায় পড়ে থাকা এসব মরদেহ সংগ্রহে গঠিত পুলিশের দলটিকে নেতৃত্ব দেওয়া জর্জ ওয়েটেড বলেন, আমরা মানুষের বাড়ি থেকে সংগ্রহ করেছি এমন মরদেহের সংখ্যা ৭শ'রও বেশি।

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে ২৯ ফেব্রুয়ারি প্রথম করোনা শনাক্ত করা হয়। এপ্রিলের শুরুতে ওয়েটেড জানান, চিকিৎসকদের মতে এ মাসে কেবল মাত্র গুয়ায়েস প্রদেশেই করোনায় মৃতের সংখ্যা আড়াই থেকে সাড়ে ৩ হাজারে পৌঁছাবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা