আন্তর্জাতিক

মিসরে প্রথম রোজায় তারাবি ও ইতেকাফ স্থগিত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে মিসরের মসজিদগুলোতে রোজার তারাবি নামাজ ও ইতেকাফ স্থগিত করেছে দেশটির সরকার। মিসরের ইতিহাসে এটিই প্রথম তারাবি নামাজ ও ইতেকাফ স্থগিতের ঘটনা। মিসরের ধর্মীয় মন্ত্রণালয় মসজিদে তারাবি ও ইতেকাফ আয়োজনের স্থগিতাদেশ জারি করে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারাবি নামাজের জন্য মসজিদে জামাতের প্রয়োজন হয়। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা বিষয়টি চিন্তা করেই জনসমাগম বন্ধ করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মসজিদে তারাবির জামায়াত অনুষ্ঠিত হলে এ ভাইরাস অন্যের মাঝে মারাত্মকভাবে সংক্রমিত হবে।

তারাবি নামাজ ও ইতেকাফ ছাড়াও মসজিদে ইফতারের আয়োজনেও স্থগিত থাকবে বলে জানায় দেশটির ধর্ম মন্ত্রণালয়।

একই সাথে মিসরের আল-আজহার ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইলেক্ট্রনিক ফতোয়া বোর্ড জানিয়েছে, ডাক্তাররা যদি বলে, দিনের বেলায় করোনা সংক্রমিত কিংবা সংক্রমণের আশঙ্কায় রয়েছে অথবা রোজাদার ব্যক্তির মুখ ভিজিয়ে রাখার প্রয়োজনীয়তা রয়েছে, তাহলে ওই ব্যক্তিদের ব্যাপারে রমজান মাসে রোজা ভাঙতে পারবেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা