আন্তর্জাতিক

ট্রাম্পের ঘনিষ্ট বন্ধুর করোনায় মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনায় সংক্রামিত হয়ে প্রাণ হারালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট বন্ধু স্ট্যানলি চেরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

রবিবার (১২ এপ্রিল) চেরার একজন ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন।

যুক্তরাষ্ট্রের একজন প্রতিষ্ঠিত প্রথম সারির রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং রিপাবলিক দলের অন্যতম দাতা ছিলেন স্ট্যানলি চেরা।

মার্কিন ফেডারেল নির্বাচন কমিশন জানিয়েছে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চেরা ট্রাম্পের প্রেসিডেন্ট ইনক ও ট্রাম্প ভিক্টরিকে ৪ লাখ ২ হাজার ৮শ মার্কিন ডলার দিয়েছেন।

গত নভেম্বরে নিউ ইয়র্ক সিটির ডে প্যারেডে প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘আমার প্রিয় বন্ধু’ বলে পরিচয় দেন। ট্রাম্পও ২০১৯ সালে মিশিগানের একটি র‍্যালির সূচনায় চেরাকে ‘বিশ্বের অন্যতম বৃহৎ নির্মাতা ও রিয়েল এস্টেট ব্যক্তিত্ব’ হিসেবে অভিহিত করেন।

গত ২৪ মার্চ অসুস্থতা নিয়ে চেরাকে হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাম্প তার এক বন্ধু করোনা আক্রান্ত হয়ে কোমায় আছেন বলেও জানান সেসময়। এখন জানা গেলো চেরাই সেই বন্ধু।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা