আন্তর্জাতিক
করোনাভাইরাস

নিউইয়র্কে সারা বছরই বন্ধ থাকবে স্কুল

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে নিউইয়র্কের সব সরকারি স্কুল সারা বছরব্যাপী বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

১১ এপ্রিল শনিবার এক সংবাদ সম্মেলনে নিউইয়র্ক সিটি মেয়র বিল ডে ব্লাসিও এমন ঘোষণা দিয়েছেন।

মেয়র বলেন, শিক্ষাবর্ষের বাকি সময়টা স্কুল ফের চালু করতে না পারাটা কষ্টদায়ক, তবে এখন এটাই সঠিক সিদ্ধান্ত।

সংবাদ সংস্থা দ্য নিউইয়র্ক টাইমসের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের কেন্দ্রস্থল নিউইয়র্ক শহরে গত ১৬ মার্চ থেকে স্কুল বন্ধ ঘোষণা করা হয়। এতে শহরটির পাঁচটি অঞ্চলে প্রায় ১৮শ’ স্কুল প্রাথমিকভাবে বন্ধ হয়ে যায়। যা শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য একটি বিশাল চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

জানা গেছে, নির্দেশনা অনুসারে আগামী ২০ এপ্রিল স্কুলগুলো ফের খোলার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে এ সিদ্ধান্ত একবারেই অসম্ভব হবে বলে জানিয়েছেন মেয়র ব্লাসিও।

এদিকে মেয়রের স্কুল বন্ধ রাখার এ সিদ্ধান্তের সঙ্গে একমত নন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

কুয়োমো বলেন, মেট্রোপলিটনের অন্য এলাকার সঙ্গে সমন্বয় না করেই মেয়র ব্লাসিও একতরফাভাবে স্কুল বন্ধ করতে পারেন না। এ জন্য বাকিদের সঙ্গে সিটির স্কুলগুলোও খুলে দেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা