আন্তর্জাতিক

বাদুড়ের দেহে নতুন ৬ ধরনের করোনাভাইরাস

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী বিপর্যস্ত হয়ে পড়েছে কোভিড-১৯ বা করোনাভাইরাসের কারণে। এর মধ্যে পাওয়া গেল আরো কিছু ভয়ঙ্কর তথ্য। বিজ্ঞানীরা গবেষণা করে আরো নতুন ছয় ধরনের করোনার সন্ধান পেয়েছে বাদুরের শরীরে।

গত ৯ এপ্রিল গবেষণাটি প্রকাশ করা হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ভিত্তিক 'প্লস ওয়ান' জার্নালে। লাইভ সায়েন্স অনলাইনের প্রতিবেদনে তা তুলে ধরা হয়েছে।

বর্তমানে বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ ভাইরাসটিও করোনাভাইরাস পরিবারের সদস্য। বিজ্ঞানীরা সর্বশেষ কোভিড-১৯ সহ এখন পর্যন্ত মানুষের শরীরে করোনাভাইরাস পরিবারের মোট সাত ধরনের ভাইরাসের সন্ধান পেয়েছেন।

তবে বাদুড়ের মধ্যে নতুন পাওয়া ছয় ধরনের করোনাভাইরাসের সঙ্গে মানুষের শরীরে পাওয়া কোভিড-১৯, সার্স বা মার্স করোনাভাইরাসের জীনগত খুব একটা মিল নেই।

মিয়ানমারে বিজ্ঞানীরা বাদুড়ের মধ্যে ওই নতুন ছয় ধরনের করোনাভাইরাস খুঁজে পেয়েছেন। প্রাণী থেকে ক্ষতিকর কোন কোন ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করতে পারে তা জানতেই মিয়ানমার সরকারের অর্থায়নে গবেষণাটি চলছে।

বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে এখনও বিজ্ঞানীরা একমত হতে পারেননি। তবে বিজ্ঞানীরা এ বিষয়ে নিশ্চিত যে, করোনাভাইরাস পরিবারের নতুন ভাইরাসটি কোনো প্রাণীর শরীর থেকে মানুষের শরীরে ছড়িয়েছে। অনেক বিজ্ঞানী মনে করেন, এই প্রাণীটি সম্ভবত বাদুড়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা