আন্তর্জাতিক

এটিএম বুথ থেকে চাল পাচ্ছে কর্মহীন মানুষ

সান নিউজ ডেস্ক :

করোনাভাইরাসের কারণে দেশে দেশে চলছে লকডাউন। এতে কর্মহীন হয়ে পড়েছেন কোটি কোটি মানুষ। করছেন মানবেতর জীবনযাপন।

এসব মানুষদের জন্যে নানা উদ্যোগ নিচ্ছে রাষ্ট্রগুলো। ব্যাক্তিগতভাবেও অনেকে সহায়তা করছেন এসব মানুষদের।

করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণের জন্য অটোমেটেড টেলার মেশিন (এটিএম) চালু করেছে ভিয়েতনামের এক উদ্যোক্তা।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হ্যানয়, হিউ এবং দানাংয়ের মতো অন্যান্য বড় শহরেও একই ধরনের 'রাইস এটিএম' বসানো হয়েছে। খবর রয়টার্সের।

দেশটির হো চি মিন সিটির এক উদ্যোক্তার তৈরি মেশিনটি দিয়ে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চাল বিতরণ করা যাবে।

এই উদ্যোগের পেছনে রয়েছেন হোয়াং তুয়ান আন নামের একজন ব্যবসায়ী; যিনি খাদ্য বিতরণের এই প্রযুক্তিগত দক্ষতা অর্জনের আগে হো চি মিন শহরের হাসপাতালগুলোতে এক ধরণের ডিজিটাল ডোরবেল বিতরণ করেছিলেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমকে আন জানান, তিনি চেয়েছেন বর্তমান অর্থনৈতিক সমস্যা থাকা সত্ত্বেও মানুষের কাছে খাদ্য এবং অন্য সংস্থান রয়েছে- এটা তারা অনুভব করুক।

ভিয়েতনামে এখন পর্যন্ত ২৬২ জন কভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। তবে দেশটিতে এখনো করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গত ৩১ মার্চ থেকে ভিয়েতনামের সরকার দেশজুড়ে ১৫ দিনের সামাজিক দূরত্ব কর্মসূচি ঘোষণা করেন। এর ফলে দেশটির অসংখ্য ক্ষুদ্র ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়; কর্মহীন হয়ে পড়েন হাজার হাজার মানুষ।

ভিয়েতনাম সরকার দেশটিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করে; যে কারণে এই দেশটি করোনা নিয়ন্ত্রণে এখন বিশ্বের কাছে রোল মডেল হয়ে উঠেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা