আন্তর্জাতিক

রুজভেল্টের ২৮৬ নাবিক করোনায় আক্রান্ত 

আন্তর্জাতিক ডেস্ক:

বেশ কিছুদিন ধরে আলোচনায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্ট। যথারিতি আলোচনার বিষয় কভিড-১৯। রণতরীটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত নাবিকের সংখ্যা ২৮৬।

০৮ এপ্রিল বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

খবরে বলা হয়, কভিড-১৯ রোগে আক্রান্ত থিওডোর রুজভেল্টের ২৮৬ জন নাবিককে শনাক্ত করা গেছে।

এরইমধ্যে রণতরীর প্রায় ৯০ শতাংশ ক্রুর নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। আর রণতরীটির ২ হাজার ৩২৯ নাবিক ফিরে এসেছেন উপকূলে।

এদিকে যুদ্ধবিমানবাহী রণতরীটির ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে মার্কিন নৌবাহিনীর সমলোচনা করার কারণে হারিয়েছেন তার পদ।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শানাক্তের পর রণতরীটিকে মার্চের শেষে যুক্তরাষ্ট্রের দ্বীপ গুয়ামে নোঙর করা হয়।

ইতোমধ্যে করোনাভাইরাস ছড়িয়ে গেছে বিশ্বের প্রায় সব দেশেই। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৪ লাখ ছাড়িয়ে গেছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ছুঁই ছুঁই।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা