আন্তর্জাতিক

লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

যুক্তরাজ্য প্রতিনিধি:

ক‌রোনাভাইরাসে আক্রান্ত হ‌য়ে চিকিৎসাধীন অবস্থায় লন্ড‌নে আব্দুল মাবুদ নামে এক ব্রিটিশ বাংলাদেশি চিকিৎসক মারা গেছেন।

৮ এপ্রিল বুধবার লন্ডন সময় সন্ধ্যায় মারা যান তিনি।

তার পারিবারিক বন্ধু সাংবাদিক সৈয়দ মনসুর উদ্দীন শেখন বিষয়‌টি নিশ্চিত করেন।

ডা. আব্দুল মাবুদ লন্ডনের রমর্ফোডের কুইন এলিজাবেথ হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তার স্ত্রী ডা. রানী চৌধুরীও লন্ড‌নের নিউহাম হাসপাতা‌লের চি‌কিৎসক।

এদিকে দেশিটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৩৮ জন। মহামারি শুরুর পর থেকে সেখানে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। স্কটল্যান্ডে ৭০ জন, ওয়েলসে ৩৩ জন ও নর্দার্ন আয়ারল্যান্ডে পাঁচজন।

দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, যুক্তরাজ্যে করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইংল্যান্ডে, ৬ হাজার ৪৩৮ জন। এরপর স্কটল্যান্ডে ৩৬৬ জন, ওয়েলসে ২৩৫ জন ও নর্দার্ন আয়ারল্যান্ডে ৭৮ জন।

যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন প্রায় ৬১ হাজার, মারা গেছেন ৭ হাজার ৯৭ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৩৩২ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা