আন্তর্জাতিক

করোনায় মৃত্যু ৮৭ হাজার ছাড়িয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৭ হাজার ৮৩৮ জনের। সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ১৫ লাখেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফুরেছেন ৩ লাখ ১৯ হাজার ২৩৬ জন।

আজ সবচে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে এক হাজার ৬৩৫ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৭৬ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ২২ হাজারেরও বেশি। আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২৩ হাজারেও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ২১ হাজার ১৮৭ জন।

আজ যুক্তরাষ্ট্রের পর সবচে বেশি মারা গছে যুক্তরাজ্যে। সেখানে একদিননে সর্বোচ্চ মারা গেছেন ৯৩৮। দেশটিতে করোনা সংক্রমিত হওয়ার পর একদনে এত রোগী মারা যায়নি যুক্তরাজ্যে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯১ জন। আক্রান্তের সংখ্যা ৬০ হাজারেও বেশি।

ফ্রান্সে নতুন করে মৃত্যু হয়েছে ৫৪১ জন। দেশটিতে মারা গেছে সাড়ে ১০ হাজারেরও বেশি। আক্রান্ত হয়েছেন প্রায় এক লাখ ১২ হাজার ৯৫০ জন।। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে প্রায় ২১ হাজারের অধিক।

ইতালিতে মৃতের সংখ্যা কমে আসলেও নতুন করে মারা গেছে ৫৪২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৬৯ ‌ জনে। দেশটিতে আক্রান্ত হয়েছে এক লাখ ৪০ হাজারেরও বেশি।

স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় দেড় লাখ । নতুন করে মারা গেছে ৬২৮ জন। এ নিয়ে মোট মারা গেলো ১৪ হাজার ৬৭৩ জন।

জার্মানিতে নতুন করে মারা গেছে ১৮০ জন, বেলজিয়ামে ২০৫ ও নেদারল্যান্ডে মৃতের ১৪৭, তুরস্কে ৮৭, কানাডায় ৪৬, ব্রাজিলে ১১৫ ও সাইজারল্যান্ডে ৭৪ জনের প্রাণহানি হয়েছে।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ২ জন। এ পর্যন্ত মারা গেলো ৩ হাজার ৩৩৩ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা