আন্তর্জাতিক

‘এপ্রিলের শেষে নিয়ন্ত্রণে আসবে করোনা ভাইরাস’

সান নিউজ ডেস্ক:

করোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলো যেভাবে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে তাতে আমার মনে হচ্ছে এ মাসের শেষদিকে মহামারিটি নিয়ন্ত্রণে চলে আসবে। এমন মত দিয়েছেন চীনের শ্বাসতন্ত্রের রোগ বিশেষজ্ঞ ডা. জুং নানশান। চীনের শেনজেন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

চীনে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় জুং নানশান এমন একটি দলকে নেতৃত্ব দিচ্ছেন যাদের পরামর্শে সেখানে করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তাই তার মন্তব্যকে গুরুত্বকে প্রকাশ করছে দেশটির গণমাধ্যমগুলো।

চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত তিন মাসে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

চীনে করোনার প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আগের সব রেকর্ডকে পেছনে ফেলেছে। বৃহস্পতিবার একদিনে করোনায় মৃতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গিয়েছে। এছাড়া একই সময়ে আক্রান্ত হয়েছেন ৮০ হাজারেরও বেশি মানুষ।

শুক্রবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ১৯০ জনে এবং আক্রান্তের সংখ্যা ১০ লাখ ১৫ হাজার ৪৬৬ জন। অপরদিকে ২ লাখ ১২ হাজার ২২৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা