আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় মৃত্যু ১১৬৯ জন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর ভাবে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন এক হাজার ১৬৯ জন। মার্কিন দেশটিতে সব মিলিয়ে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ৫ হাজার ৯৮৩তে দাঁড়িয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে।

সংবাদ মাধ্যেম বিবিসির শেষ তথ্য অনুসারে বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪৫ হাজার ছাড়িয়ে গেছে বলে জানানো হয়। অবশ্য করোনায় আক্রান্তের সংখ্যায় আগে থেকেই সবার ওপরে ছিল এ দেশটি।

প্রাণঘাতী এই ভাইরাসের ছোবল থেকে বাঁচতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ নানান বিধিনিষেধ আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের মোট জনগোষ্ঠীর ৯০ শতাংশের বেশি এখন ‘ঘরবন্দির’ নির্দেশনার আওতায় বলে সিএনএন জানিয়েছে। এবং পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রশাসন নাগরিকদের ঘরের বাইরে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।

দেশটিতে সময়ের সাথে পাল্লা ধরে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কেবল নিউ ইয়র্ক অঙ্গরাজ্যেই মৃতের সংখ্যা আড়াই হাজারের কাছাকাছি পৌঁছেছে। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় পরের অঙ্গরাজ্যগুলো হচ্ছে নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, মিশিগান ও লুইজিয়ানা।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস টাস্ক ফোর্সের সদস্য ডেবোরাহ বার্ক্স বলেছেন, শিগগিরই সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) তাদের সুরক্ষা নির্দেশনায় সবাইকে মাস্ক পরতে বলবে।

বার্ক্স আরো বলেন, মাস্ক পরা মানেই যে করোনাভাইরাসের হাত থেকে মুক্তি, এমনটা যেন কেও না ভাবেন। এবং এ বিষয়ে এক প্রশ্নোত্তর পর্বে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও নাগরিকদের সচেতনতার জন্য মাস্ক পরার প্রতি ব্যাপক উৎসাহিত করেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা