আন্তর্জাতিক

আত্মগোপনে থাকা মৌলানা সাদ কোয়ারেন্টিনে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের দিল্লির নিজামুদ্দিনে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে তাবলীগ জামাতের আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে প্রায় ২ হাজার মানুষের জমায়েত হয়। পরবর্তীতে ধর্মীয় এ অনুষ্ঠানে যোগ দেওয়া অন্তত চারশো জনের শরীরে পাওয়া গিয়েছে করোনা ভাইরাসের উপস্থিতি। এরিমধ্যে এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।

দেশজুড়ে ধর্মীয় এ অনুষ্ঠানের সমালোচনা উঠার পর থেকেই আত্মগোপনে রয়েছেন জামাতের প্রধান ৫৬ বছর বয়সী মৌলানা সাদ কান্দালভি। করোনাভাইরাসের মহামারির প্রেক্ষিতে দেওয়া সরকারের নির্দেশ অমান্য করে সমাবেশ করায় মাওলানা সাদসহ সাত জনের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে দিল্লি পুলিশ।

তবে আত্মগোপনে থাকলেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি মৌলানা সাদের প্রকাশিত অডিও বার্তার বরাত দিয়ে জানিয়েছে, কোয়ারেন্টিনে আছেন মৌলানা সাদ।

বুধবার (১ এপ্রিল) তার দুটি অডিও ক্লিপ প্রকাশিত হয়। তাতে সাদ দাবি করেন, তিনি দিল্লিতেই রয়েছেন। এক চিকিৎসকের পরামর্শ মেনে তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন।

অবশ্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, তিনিও করোনায় আক্রান্ত এবং তাকে খুঁজছে দিল্লি পুলিশ।

পুলিশের অভিযোগ, মার্কাজ নিজামুদ্দিনে মানুষকে জমায়েত হতে উৎসাহ দিয়েছেন মৌলানা সাদ। দূরত্ব বজায় রাখা ও বড় জমায়েতে সরকারি নিষেধাজ্ঞার সময় তিনি এই কাজ করেন। এমনকি তিনি বাড়ি খালি করে দেয়ার দুটি পুলিশি প্রজ্ঞাপনও অগ্রাহ্য করেন।

মার্কাজ ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রথম অডিওতে তাকে বলতে শোনা যায়, তার অনুগামীদের কোনও ক্ষতি করতে পারবে না করোনাভাইরাস।

তবে দ্বিতীয় ক্লিপে যেন কথার সুর পাল্টেছেন জামাতের প্রধান মৌলানা সাদ। সেখানে তিনি বলেন, 'এখন আমাদের সরকারের সকল গাইডলাইন মেনে চলতে হবে এবং বড় জমায়েত এড়িয়ে চলতে হবে।' তিনি বলেন, 'নিঃসন্দেহে সারা বিশ্বে যা হচ্ছে তা মানবতার অপরাধের ফল। আমাদের বাড়িতে থাকা উচিত।'

দ্বিতীয় ক্লিপে তিনি আরো বলেন, 'যেখানেই আমাদের সদস্যরা রয়েছেন, তারা যেন প্রশাসনের নির্দেশ মেনে চলেন।' তিনি বলেন, 'নিজেকে কোয়ারেন্টাইন করে রাখুন, যেখানেই থাকুন না কেন। এটা ইসলাম বা শরিয়তের বিরোধী নয়।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা