আন্তর্জাতিক

যুক্তরাজ্যে করোনায় ১৭ বাংলাদেশির মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। দেশটিতে করোনা সংক্রমণ হওয়ার পর থেকে ৩১ মার্চ পর্যন্ত মারা গেছেন ১২ জন প্রবাসী বাংলাদেশি। সেই তালিকায় মঙ্গলবার (৩১ মার্চ) দুজন এবং বুধবার (১ এপ্রিল) তিনজন যোগ হয়েছে। সব মিলে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১৭ বাংলাদেশির।

বুধবার যারা মারা গেছেন তাদের একজন হিরা মিয়া (৫৫), লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় তিনি মারা যান। তার বাড়ি সিলেটের ওসমানীনগরে।

আরেক জন লন্ডনের অ্যাডুকেশন ট্রাস্টের জ্যেষ্ঠ ট্রাস্টি মেম্বার মোহাম্মদ তোয়াহিদ আলী। ৬৫ বছর বয়সী তোয়াহিদ আলীর বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের মুফতির গাঁও এলাকায়। মৃত আরেকজন মাসুদ আলী। তিনি পরিবারসহ নর্থ লন্ডনের উডগ্রিনে বসবাস করতেন। সেখানেই একটি হাসপাতালে সকালে তার মৃত্যু হয়।

এদিকে, যুক্তরাজ্যে করোনাভাইরাস মহামারিতে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৩৫২ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৪৭৪ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা