আন্তর্জাতিক

করোনায় মৃত্যুর মিছিল ৪৭ হাজার ছাড়াল

সান নিউজ ডেস্ক:

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪৭ হাজার ছাড়াল।

২ এপ্রিল সকাল পর্যন্ত মোট আক্রান্তের খবর পাওয়া গেছে প্রায় সাড়ে ৯ লাখ। এর মধ্যে মুত্যু হয়েছে ৪৭ হাজারের অধীক। আর চিকিৎসা শেষে করোনা মুক্ত হয়েছেন প্রায় ২ লক্ষের মতো মানুষ।

এদিকে করোনা রোগী সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট ২ লাখ ২৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে যোগ হয়েছেন ১১ হাজার ৭৩৯ জন। যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৯৪ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪১ জন।

এদিকে করোনায় মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে ইতালিতে। গত ২৪ ঘণ্টায় দেশটির মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন আরো ৭২৭ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ১৫৫ জন। আক্রান্ত মোট ১ লাখ ১০ হাজার ৫৭৪ জন।

মৃত্যুর দিক দিয়ে ইতালির পরেই আছে স্পেন। দেশটিতে মোট ৯ হাজার ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই তালিকায় গত ২৪ ঘণ্টায় নতুন যুক্ত হয়েছেন ৫৮৯ জন। স্পেনে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ১৩৬ জন।

এদিকে করোনার প্রথম শনাক্ত হওয়া দেশ চীনে মৃতের সংখ্যা একেবারেই কমে এসেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৭ জন। সব মিলিয়ে ৩ হাজার ৩১২ জন।

ইউরোপের দেশ যুক্তরাজ্যেও ব্যাপকহারে বাড়ছে করোনায় মৃত্যু। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৬৩ জন। সব মিলয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ৩৫২ জনের। ব্রিটেনে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৯ হাজার ৪৭৪ জন।

এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজন মারা গেছেন। এছাড়া নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও তিনজনের শরীরে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ছয়জনে এবং আক্রান্ত ৫৪ জন।

০১ এপ্রিল বুধবার করোনা ভাইরাস নিয়ে অনলাইন ব্রিফিংকালে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা