আন্তর্জাতিক

সেই লি ওয়েনলিয়াংকে ‘শহীদ’ ঘোষণা করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা ভাইরাস সম্পর্কে সহকর্মীদের সতর্ক করার চেষ্টায় আন্তর্জাতিক পরিচিতি পাওয়া উহানের চিকিৎসক লি ওয়েনলিয়াংকে অবশেষে ‘শহীদ’ হিসেবে ঘোষণা করেছে চীন।

সম্প্রতি এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি।

করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে প্রাণ হারানো ১৪ চিকিৎসকের সঙ্গে তাকে শহীদ আখ্যা দেয়া হয়েছ।

বিবিসি’র খবরে বলা হয়, গত ডিসেম্বরে করোনা ভাইরাস ছড়ানোর প্রাথমিক পর্যায়ে নিজের সহকর্মীদের ভাইরাসটি সম্পর্কে সতর্ক করেছিলেন ওয়েনলিয়াং। উহানের স্থানীয় সরকার সে সময় ভাইরাসটি নিয়ে তথ্য ধামাচাপা দেয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ রয়েছে।

খবরে আরো বলা হয়, ভাইরাস সম্পর্কিত তথ্য প্রকাশ না করতে চিকিৎসকদের উপর নির্দেশ ছিল। তিনি সে নির্দেশ অমান্য করে ব্যক্তিগত এক চ্যাট গ্রুপে সহকর্মীদের সতর্ক করেছিলেন। এজন্য পুলিশি জেরার সম্মুখীন হয়েছিলেন তিনি। তাকে দিতে হয়েছিল জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তিও।

তবে পরবর্তীতে এ খবর প্রকাশ পেলে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে প্রশংসিত হন তিনি। অনেকে তাকে জাতীয় বীর হিসেবে আখ্যা দেন।

করোনা ভাইরাসের উৎপত্তি চীনের উহানে। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে মারা গেছেন ৩ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ৮০ হাজারের বেশি। করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে মারা গেছেন ১৪ স্বাস্থ্যকর্মীও।

তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, চীন সরকার তাদের শহীদ হিসেবে আখ্যা দিয়েছে। এর মধ্যে রয়েছে ওয়েনলিয়াংয়ের নামও।

ওয়েনলিয়াং পরবর্তীতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। ধারণা করা হয়, এক করোনা আক্রান্তের চিকিৎসা করতে গিয়েই তার শরীরে ভাইরাসটির সংক্রমণ হয়েছিল।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা