আন্তর্জাতিক
করোনাভাইরাস

বিশ্বে মৃতের সংখ্যা প্রায় ২১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২০ হাজার ৮৬৭ জনে দাঁড়িয়েছে। এরইমধ্যে মরণঘাতী এই ভাইরাসটি উৎপত্তিস্থল চীন ছাড়াও বিশ্বের মোট ১৯৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত চিকিৎসা শেষে বিশ্বে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৩ হাজার ১২০ জন। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১৬৮ জন। এদের মধ্যে ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের সংখ্যাই সবচেয়ে বেশি।

চলমান সংকটময় পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের মতো যুক্তরাষ্ট্রেও সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসটির প্রাদুর্ভাবকে ‘মহামারি’ হিসেবে ঘোষণা দিয়েছে ডব্লিউএইচও। তাছাড়া ইউরোপকে প্রাণঘাতী ভাইরাসটির কেন্দ্রস্থল বলেও দাবি করেছে সংস্থাটি।

চীনের চেয়ে ইউরোপীয় দেশগুলোতে প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃত্যুহার বাড়তে থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস ঘোষণাটি দেন।

মহামারি এই ভাইরাসে ইতালিতে এক দিনেই ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা ভাইরাসে দেশটির মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৫০৩ জনে দাঁড়িয়েছে। সর্বোচ্চ মৃত্যুর তালিকায় এরইমধ্যে করোনার উৎসস্থল চীনকেও ছাড়িয়ে গেছে দেশটি। তাছাড়া ইতালিতে মোট আক্রান্তের সংখ্যাও এরই মধ্যে ৭৪ হাজার ৩৮৬ জন ছাড়িয়েছে। এমন প্রেক্ষাপটে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে এখন পর্যন্ত ২৭ হাজার ১৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তা ছাড়া মারা গেছেন ২ হাজার ৭৭ জন।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৬৫৩ জন, আর প্রাণ গেছে ৮১৯ জনের। স্পেনে আক্রান্ত ৪৭ হাজার ৬১০ জনের মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৩৪ জনের। সুইজারল্যান্ডে আক্রান্ত ১০ হাজার ৫৩৭ এবং মারা গেছেন ১৪৯ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ৮ হাজার ২২৭ ও মৃতের সংখ্যা ৪৩৩। তাছাড়া ফ্রান্স, জার্মানি ও জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে অনেক লোক প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন।

অপরদিকে প্রথমবারের মতো মৃত্যুর মিছিলে যোগ দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশে এখন পর্যন্ত ৩৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্তের পাশাপাশি প্রাণ গেছে ছয়জনের। তাছাড়া কোয়ারেন্টাইনে আছেন আরো অনেকে। যাদের মধ্যে অধিকাংশই বিদেশফেরত।

চিকিৎসকরা জানিয়েছেন, করোনাভাইরাস মানুষ ও প্রাণীদের ফুসফুসে সংক্রমণ করতে পারে। ভাইরাসজনিত ঠান্ডা বা ফ্লুর মতো হাঁচি-কাশির মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার প্রধান লক্ষণগুলো হলো, শ্বাসকষ্ট, জ্বর, কাশি, নিউমোনিয়া ইত্যাদি। তাছাড়া শরীরের এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যুও হতে পারে।

ভাইরাসটি নতুন হওয়ায় এখনো এর কোনও প্রতিষেধক আবিষ্কার হয়নি। ভাইরাসটির সংক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় সংক্রমিত ব্যক্তিদের থেকে দূরে থাকা। তাই মানুষের শরীরে এমন উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

বিমানের বহরে যুক্ত হবে ১০ এয়ারবাস, চুক্তি কাল

বাংলাদেশের এভিয়েশন খাতের সম্প্রসারণ এবং বিমান বাং...

গাজার পুরো জনগোষ্ঠীই ইসরায়েলের ‘প্রকৃত শত্রু’: মোশে ফেইগলিন

ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুসহ সমগ্র জনগোষ্ঠীকে সরাসরি দেশের ‘আসল শত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা