আন্তর্জাতিক

এক সপ্তাহের মধ্যেই কমতে পারে করোনা সংক্রমণ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

নোবেলজয়ী জৈব পদার্থবিদ মাইকেল লেভিট ভবিষ্যদ্বাণী করেছেন, `নতুন করোনাভাইরাস শিগগিরই নিশ্চিহ্ন হয়ে যাবে। এখন সবার আগে আমাদের ভীতি দূর করতে হবে। তাহলে সব ঠিক হয়ে যাবে।’ লস অ্যাঞ্জেলেস টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, মহা বিপর্যয়ের যে ধরনের সতর্কবার্তা চারদিকে দেওয়া হচ্ছে, তথ্য-উপাত্ত তা সমর্থন করছে না। আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক হয়ে গেলেও ধীরে ধীরে আক্রান্তের হার কমারও প্রমাণ রয়েছে।

২০১৩ সালে রসায়নে নোবেল পুরস্কার পান এই বিজ্ঞানী। অন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা পূর্বাভাস দেওয়ার আগেই লেভিট চীনের মহামারি সম্পর্কে পূর্বাভাস দিয়েছিলেন, যার অনেকটাই মিলেছে বাস্তবতায়। তিনি বলেছিলেন, করোনাভাইরাস মহামারি সর্বনাশা বিপর্যয় ডেকে আনতে পারে। মৃত্যুর মিছিল যখন দিনে দিনে বড় হচ্ছিল, তারই একপর্যায়ে তিনি জানিয়েছিলেন, এবার মৃত্যুহার কমে আসতে শুরু করবে। সেই ভবিষ্যদ্বাণীও সত্য হয়।

লেভিট পরিসংখ্যান থেকে ৭৮টি দেশের কথা তুলে এনেছেন, যেখানে অন্তত ৫০ জনের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ওই দেশগুলোর পরিসংখ্যান বিশ্লেষণ করে তিনি বলছেন, সেখানে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও এই বৃদ্ধির হার কমতে শুরু করেছে এরই মধ্যে। লস অ্যাঞ্জেলস টাইমসকে তিনি বলেছেন, ‘সবমিলে ধারণা করা যায়, আগামী এক সপ্তাহের মধ্যে সংক্রমণের হার ব্যাপকভাবে কমে আসতে শুরু করবে’।

সামাজিক দূরত্ব সৃষ্টি ও ভ্যাকসিন দেওয়া করোনাভাইরাসের বিস্তার রোধের জন্য গুরুত্বপূর্ণ হলেও তা অনেকটাই কঠিন বলে মন্তব্য করেন লেভিট। করোনা নিয়ে ভীতি সৃষ্টির জন্য গণমাধ্যমের প্রতি অভিযোগ তোলেন এই বিজ্ঞানী। লেভিট বলেন, অতি প্রতিক্রিয়া দেখালে আরেক সমস্যার সৃষ্টি হবে। চাকরি হারানোর পাশাপাশি চারপাশে হতাশার চিত্র ফুটে উঠবে।

এর আগে চীনে যখন কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছিল, তখন আশাবাদ শুনিয়েছিলেন লেভিট। ওই সময় তিনি বলেছিলেন, মৃত্যুর সংখ্যা বাড়ার হার আগামী সপ্তাহ থেকে কমে যাবে। তার দেওয়া পূর্বাভাস ফলেছে অনেকখানিই। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তিনি পূর্বাভাস দেন, চীনে ৮০ হাজার আক্রান্ত হবে এবং ৩ হাজার ২৫০ জনের মতো মারা যেতে পারে। ১৬ মার্চ চীনের তথ্য অনুযায়ী, দেশটিতে ৮০ হাজার ২৯৮ জন আক্রান্ত হয়েছে এবং ৩ হাজার ২৪৫ জন মারা গেছেন করোনাভাইরাসে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা