আন্তর্জাতিক

করোনাভাইরাসের শক্তির নতুন তথ্য

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাস বা কোভিড-১৯'এর চরিত্র নিয়ে প্রতিনিয়ত কোন না কোন গবেষণা ফল বের হচ্ছে। ভাইরাসটির চারিত্রিক রহস্য নিয়ে নতুন গবেষণায় দেখা গেছে, ধাতব কোন মেঝেতে ১৭ দিন পর্যন্ত করোনাভাইরাসের উপস্থিতি থাকতে পারে। জাপানের যাত্রীবাহী ডায়মন্ড প্রিন্সেস জাহাজের বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। ভাইরাসটিতে আক্রান্ত ব্যক্তি যে কেবিনে ছিলেন, তিনি সেখান থেকে বের হয়ে যাওয়ার ১৭ দিন পর পরীক্ষা করে এটি দেখা গেছে।

জানা গেছে, ডায়মন্ড প্রিন্সেস যাত্রীবাহী জাহাজে ওই ঘটনা প্রত্যক্ষ করা হয়েছে। গবেষকরা জানিয়েছেন, পরীক্ষার জন্য কেবিনটি জীবাণুনাশক না করে রেখে দেওয়া হয়েছিল। তবে ঠিক কিভাবে এতো দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে ভাইরাসটি, তা উদ্ঘাটন করতে পারেননি গবেষকরা। বিষয়টি জানার পর থেকেই গবেষকদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।

মার্কিন গবেষক এবং সেন্টার ফর ডিজিস অ্যান্ড কন্ট্রোল প্রিভেনশনের প্রধান ডা. টম প্রিডেন বলেন, মশা যেমন ম্যালেরিয়া ছড়ায়, এঁটেল পোকা রোগ ছড়ায়, তেমনি জাহাজে এটি ছড়িয়ে গেছে। কিন্তু কিভাবে এটি ছড়াল, তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, ডায়মন্ড প্রিন্সেস এবং গ্র্যান্ড প্রিন্সেস যাত্রীবাহী জাহাজে আট শতাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে অন্তত ১০ জন মারা গেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা