আন্তর্জাতিক
করোনাভাইরাস

যুক্তরাষ্ট্রে মারা যেতে পারেন কয়েক মিলিয়ন মানুষ!

আন্তর্জাতিক ডেস্ক:

নির্দিষ্ট সময়ের আগে লকডাউন প্রত্যাহার করলে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারেন বলে সতর্ক করেন বিখ্যাত জন হপকিনস সেন্টার ফর হেলথ সিকিউরিটির মহামারি বিশেষজ্ঞ টম ইংলেসবি।

২৩ মার্চ সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, কয়েকদিনের মধ্যেই ব্যবসা বাণিজ্য উন্মুক্ত হতে পারে। ট্রাম্পের এমন বক্তব্যের পর তিনি এ শঙ্কার কথা জনান।

অর্থাৎ বিশেষ বা জরুরি অবস্থা তুলে নেয়া হতে পারে। তার এমন মন্তব্যের পর ক্ষোভ প্রকাশ করেছেন যারা তার মধ্যে অন্যতম হলেন এই টম ইংলেসবি। তিনি টুইটারে তার আতঙ্কের কথা প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, কয়েক দিনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার যে নীতি তা প্রত্যাহারের বিষয় প্রেসিডেন্ট ট্রাম্প বিবেচনা করবেন বলে মন্তব্য করেছেন।

ইংলেসবির মতে, এমনটা হলে করোনা ভাইরাস দ্রুততায়, ব্যাপক আকারে এবং ভয়াবহভাবে ছড়িয়ে পড়তে পারে। তাতে এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে মারা যেতে পারেন কয়েক মিলিয়ন মানুষ।

এর আগে ২৩ মার্চ সোমবার করোনা ভাইরাস নিয়ে হোয়াইট হাউজে প্রতিদিনের মতো ব্রিফিং করেন ট্রাম্প। তিনি ইঙ্গিত দেন সহসাই যুক্তরাষ্ট্র স্বাভাবিক জীবনে ফিরবে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র আবারো, খুব দ্রুত ব্যবসা বাণিজ্য খুলে দেবে খুব তাড়াতাড়ি।

এ সময় ট্রাম্পের পাশে উপস্থিত ছিলেন হোয়াইট হাউজের করোনা ভাইরাস টাস্ক ফোর্সের কয়েকজন সদস্য। উপস্থিত ছিলেন এটর্নি জেনারেল বিল বার এবং ডা. ডেবোরা বিরস্ক।

তবে সেখানে উপস্থিত ছিলেন না সংক্রামক ব্যাধি বিষয়ক সবচেয়ে অভিজ্ঞ আরেক বিশেষজ্ঞ ডা. টনি ফাউসি। সাম্প্রতিক সময়ে তিনি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে বিরোধ সৃষ্টিকারী কথাবার্তা বলছেন। আর এ জন্য তাকে রাখা হয়নি সেখানে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা