আন্তর্জাতিক

করোনাভাইরাস: এবার চীনকে ছাড়ালো স্পেন!

আন্তর্জাতিক ডেস্ক:

এবার ইতালির পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ দেশে পরিণত হয়েছে স্পেন। দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন আরো ৭৩৮ জন মারা গেছেন।

বুধবার (২৫ মার্চ) এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

দেশটিতে মহামারিটি ছড়িয়ে পড়ার একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এতে করে স্পেনে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৩৪ জনে।

এপির খবরে বলা হয়, বর্তমানে করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। মারা গেছেন প্রায় ১৯ হাজার।

প্রাথমিকভাবে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের ঘটনা চীনে ঘটলেও বর্তমানে ভাইরাসটির প্রাণকেন্দ্র হয়ে উঠেছে ইউরোপ।

বর্তমানে বিশ্বের মধ্যে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি জর্জরিত দেশ ইতালি। সেখানে এরিমধ্যে মারা গেছেন ৬ হাজার ৮২০ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ৭০ হাজার। ইতালির পরে মৃতের দিক দিয়ে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে মারা গেছেন ৩ হাজার ৪৩৪ জন। আক্রান্ত হয়েছেন আরো ৪৭ হাজার ৬১০ জন।

এদিকে আক্রান্তের সংখ্যায় এখনো প্রথম স্থানে রয়েছে চীন। সেখানে আক্রান্তের সংখ্যা ৮১ হাজারের বেশি। মারা গেছেন ৩ হাজার ২১২ জনের বেশি।

এদিকে বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে করোনা মহামারি আকার ধারণ করতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ব্যাপারে গভীর উদ্বেগ জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারত সারাদেশে ২১ দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে।

অন্যদিকে আগামীতে যুক্তরাষ্ট্রেও করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করতে পারে বলে গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটিতে বর্তমানে ‘বুলেটের বেগে’ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

মার্কিন গবেষণা সংস্থা জন্স হপকিন্স জানিয়েছে, সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৫ হাজার মানুষের। এর মধ্যে ১ লাখ ১১ হাজার সেরে উঠেছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

বিমানের বহরে যুক্ত হবে ১০ এয়ারবাস, চুক্তি কাল

বাংলাদেশের এভিয়েশন খাতের সম্প্রসারণ এবং বিমান বাং...

গাজার পুরো জনগোষ্ঠীই ইসরায়েলের ‘প্রকৃত শত্রু’: মোশে ফেইগলিন

ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুসহ সমগ্র জনগোষ্ঠীকে সরাসরি দেশের ‘আসল শত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা