আন্তর্জাতিক

মালয়েশিয়ায় চিরুনি অভিযানে বাংলাদেশিসহ আটক ২২০

সান নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের দেশ ত্যাগের সবশেষ সময়সীমা শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে চিরুনি অভিযান। দেশটির ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজামি দাউদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘন্টার মধ্যে ১২৪ টি অভিযানে জিজ্ঞাসাবাদ শেষে আটক করা হয়েছে ২২০ জনকে। এর মধ্যে কেবল বাংলাদেশিই রয়েছেন ৭৮ জন। বাকিরা বিভিন্ন দেশের নাগরিক।

মালয়েশিয়া সরকারের দেওয়া সুযোগ নিয়ে ব্যাক ফর গুড কমসুচিতে এরইমধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১ লাখ ৯০ হাজার ৪ শত ৭১ জন দেশে ফিরে গেলেও এখনও সেদেশে রয়ে যাওয়া ব্যপক সংখ্যক অবৈধ অভিবাসীর বিরুদ্ধে জোরালো অভিযান চালাবে অভিবাসন বিভাগ।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রি মহিউদ্দিন ইয়াছিন সাংবাদিকদের বলেন, অবৈধ অভিবাসীদের বিভিন্ন সুযোগ দেওয়ার কারনেই তাদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা আর কোন সুযোগ দিতে চাইনা। পাঁচটি রুপরেখার উপর ভিত্তি করেই মালয়েশিয়ায় জুড়ে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান পরিচালিত হবে বলে জানান তিনি। আর সেই অভিযানে যারা গ্রেফতার হবে তাদেরকে আইন অনুযায়ী পদক্ষেপ নেবে সরকার। পাঁচ বছরের মধ্যে অবৈধ শ্রমিক বা অভিবাসীদের তাড়িয়ে দেয়ার কথা ঘোষণা করে একটি বিবৃতি দিয়েছেন মহিউদ্দিন ইয়াছিন।

উল্লেখ্য অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার জন্য মালয়েশিয়া সরকার ২০১৭ সালে সুযোগ দেয়। সেই সুযোগ শেষ হয় ২০১৮ সালের ৩০ শে আগস্ট। সুযোগটি কাজে লাগাতে গিয়েও অনেক বাংলাদেশি রেজিস্ট্রেশন করে প্রতারণার শিকার হয়। এর পর অবৈধ অভিবাসীদের জন্য সে দেশের সরকার ব্যাক ফর গুড কমসুচির ম্যাধমে দেশ ত্যাগের সুযোগ দেয়, যা শেষ হয়েছে ৩১ ডিসেম্বর ২০১৯।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা