আন্তর্জাতিক

এক মাসের জন্য ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ স্থগিত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১১ মার্চ) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ট্রাম্প বলেন, আগামী ৩০ দিনের জন্য ইউরোপ থেকে সব ধরনের ভ্রমণ স্থগিত থাকবে।

আগামীকাল শুক্রবার মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে যুক্তরাজ্যের বেলায় এ ঘোষণা কার্যকর হবে না বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, করোনাভাইরাস যেন নতুন করে যুক্তরাষ্ট্রে বিস্তার না ঘটে, এর জন্য সব ধরনের ভ্রমণ স্থগিত করা হলো। চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ভ্রমণের নিষেধাজ্ঞা আগের মতই বলবৎ থাকবে। তবে পরিস্থিতির উন্নতি ঘটলে যত দ্রুত সম্ভব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

দেশের অর্থনৈতি স্থিতিশীল রাখতে স্মল বিজনেস অ্যাডমিনস্টিস্ট্রেশনকে করোনার নেতিবাচক প্রভাবে পড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কম সুদে ঋণ দিতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি করোনাভাইরাস পরীক্ষা ও চিকিৎসায় ইনসুরেন্স কোম্পানিগুলোকেও সব ধরনের ছাড় দিতে বলেন তিনি।

ভাইরাসের বিস্তার ঠেকাতে এরই মধ্যে নিউ ইয়র্কের উত্তরাঞ্চল সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া ওয়াশিংটনের বেশ কয়েকটি এলাকায় বড় ধরনের জমায়েত নিষিদ্ধ করেছেন রাজ্যের গভর্নর।

এদিকে, ইতালিতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৭ জনে। আক্রান্ত হয়েছে ১২ হাজার ৪৬২ জন। এমন পরিস্থিতিতে দেশের সব রেস্টুরেন্ট, বার, বিভিন্ন ধরনের অনুষ্ঠানের ভেন্যু ও দোকান বন্ধ করে দিয়েছে ইতালি।

তবে জনসাধারণের সুবিধার জন্য শুধুমাত্র ওষুধের দোকান এবং সুপারমার্কেট খোলা থাকবে। এ তথ্য জানিয়েছে ইতালির সিভিল প্রটেকশন অ্যাজেন্সি ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা