আন্তর্জাতিক

ফিলিস্তিনে করোনায় আক্রান্ত ২৬, এক শহর অবরুদ্ধ

ইন্টান্যাশনাল ডেস্ক:

ফিলিস্তিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলো ২৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৫ জন বেথেলহামের আর একজন পশ্চিম তীরের তুলকার্ম এলাকার বাসিন্দা।

আল-জাজিরা জানিয়েছে, করোনা প্রতিরোধে এরই মধ্যে অবরুদ্ধ করে দেয়া হয়েছে বেথেলহাম শহরকে। বন্ধ করে দেয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। একইসঙ্গে বন্ধ করে দেয়া হয়েছে পর্যটন স্থানগুলো। অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে আসতে নিষেধ করা হয়েছে সবাইকে।

বার্তা সংস্থা আনাদলু জানিয়েছে, বেথেলহামের বাইরে প্রথম করোনা আক্রান্ত বোগী পাওয়া গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তুলকার্মে করোনায় নতুন আক্রান্ত ব্যক্তি একজন দোকানী। কর্তৃপক্ষ এরই মধ্যে তার ব্যবসা বন্ধ করে দিয়েছে। কোয়ারেন্টিনে রাখা হয়েছে পরিবারের সবাইকে। আক্রান্ত ব্যক্তি যে মসজিদে নামাজ পড়তেন সে মসজিদও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

এরই মধ্যে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো ফিলিস্তিনে। আশঙ্কা করা হচ্ছে, এটি ছড়িয়ে গেছে ফিলিস্তিনের অন্য শহরগুলোতেও। এর জন্য বন্ধ করে দেয়া হয়েছে ফিলিস্তিন-জর্ডান সীমান্ত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা