আন্তর্জাতিক

করোনা নিয়ে ভুল তথ্য প্রচার সম্পর্কে ইউনিসেফের সতর্কতা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাস প্রতিরোধে সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের বিরুদ্ধে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল- ইউনিসেফ। এ নিয়ে গতকাল (৮ মার্চ) বিবৃতি দিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে ইউনিসেফর উপ-নির্বাহী পরিচালক শার্লোট পেট্রি বলেছেন, বিশ্ববাসীর কাছে আমাদের অনুরোধ করোনাভাইরাস থেকে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে যাচাইকৃত উৎস থেকে সঠিক তথ্য সন্ধান করুন।

ইউনিসেফের বিবেচনায় সথ্যের সঠিক ও নির্ভরযোগ্য উৎস হলো, ইউনিসেফ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও), সরকারি স্বাস্থ্য কর্মকর্তা এবং বিশ্বস্ত স্বাস্থ্যসেবা পেশাজীবী।

ইউনিসেফ একইসঙ্গে অবিশ্বস্ত বা অযাচাইকৃত উৎস থেকে পাওয়া তথ্য প্রচার থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়ে। অযাচাইকৃত উৎস থেকে তথ্য ছড়ালে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুল তথ্য আতঙ্ক, ভয়ভীতি ছড়াতে পারে বা কারও নামে কলঙ্ক রটে যেতে পারে। এর ফলে সাধারণ মানুষ করোনা থেকে অরক্ষিত বা আরও বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ার সম্ভাবনা তৈরি হয়।

বিবৃতিতে বলা হয়, করোনভাইরাস থেকে সুরক্ষার জন্য এ মুহূর্তে প্রয়োজন হলো বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে যথাযথ প্রস্তুতি। আরও বলা হয় করোনাভাইরাস থেকে সুরক্ষার উপায় সম্পর্কে অনেকে যেসব তথ্য জানছেন ও অপরকে জানাচ্ছেন সেগুলোর মধ্যে সামান্য কিছু তথ্য দরকারি বা নির্ভরযোগ্য।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন সামাজিক এবং মূলধারার কিছু মিডিয়া করোনাভাইরাস প্রতিরোধে আইসক্রিম এবং ঠান্ডা খাবার এড়িয়ে চলতে বলা হয়েছে। যা সম্পূর্ণ অসত্য। এ ধরনের মিথ্যাচার বন্ধ করা উচিত। ভুল তথ্য প্রচারের সাথে আস্থারভাজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে চালিয়ে দিয়ে তাতে নির্ভরযোগ্যতার রঙ দেওয়ার অপচেষ্টা বিপজ্জনক ও ভুল।

ইউনিসেফ করোনাভাইরাস সম্পর্কে সঠিক তথ্য সরবরাহ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সরকারি কর্তৃপক্ষ ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা