আন্তর্জাতিক

১৫ দিনের মধ্যে মুক্তি পাচ্ছেন দেড় হাজার তালেবান বন্দী

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসেবে দেড় হাজার তালেবান বন্দীকে মুক্তি দিচ্ছে আফগান সরকার। এদিকে তালেবানরাও তাদের কাছে বন্দী এক হাজার আফগান সেনাকে মুক্তি দিতে রাজি হয়েছে।

সম্প্রতি দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি মুক্তির বিষয়ে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, তালেবান বন্দীদের মুক্তি দেয়ার আগে তাদের কাছ থেকে আর যুদ্ধক্ষেত্রে না ফেরা বিষয়ে অঙ্গীকারপত্রে স্বাক্ষর নিচ্ছে আফগান সরকার। এই বিষয়ে আফগান সরকারের পক্ষ থেকে বলা হয়, প্রতিদিন একশজন করে কারাবন্দী মুক্তি পাবে।

আগামী ১৫ দিনের মধ্যে দেড় হাজার তালেবান বন্দীদের মুক্তি দেয়া হবে বলেও জানায় অফগান সরকার।

এছাড়া তালেবান এবং আফগান সরকারে মধ্যে বাকি বন্দীদের মুক্তি দেয়ার বিষয়েও আলোচনা চলবে। এই আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি হলে প্রতি দু সপ্তাহে পাঁচশজন করে প্রায় পাঁচ হাজার তালেবান বন্দীদের আফগান সরকার মুক্তি দিবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রসঙ্গত, গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও তালেবানদের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে আফগান সরকার ওই শান্তি চুক্তিতে অংশ নেয়নি। আর ওই সময় তালেবানরা দাবি করে, চুক্তি হলেও আফগান সরকার তাদের বন্দীদের মুক্তি দিতে চাইছে না।

তবে আফগান সরকারের পক্ষ থেকে তখন দাবি করা হয়, তারা বন্দীদের মুক্তি দেয়ার বিষয়ে কোন চুক্তি করেনি। শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেও গত সপ্তাহে আফগান বাহিনীকে রক্ষার জন্য তালেবানদের বিরুদ্ধে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

গত সোমবার আবারও ক্ষমতায় আসার পর আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবান বন্দীদের মুক্তি দেয়ার বিষয়ে মত প্রকাশ করেন। তারই ফলস্বরূপ বন্দী মুক্তি কার্যক্রম শুরু হচ্ছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা