আন্তর্জাতিক

পদত্যাগ করেছেন মাহাথির মোহাম্মদ!

ইন্টারন্যাশনাল ডেস্ক:
পদত্যাগ করেছেন মাথাথির মোহাম্মদ। আনোয়ার ইব্রাহিমের কাছে প্রধানমন্ত্রীত্ব হস্তান্তর না করতেই এই কৌশল গ্রহণ করেছেন তিনি। জোটের অভ্যন্তরীণ চুক্তি অনুসারে ২০২৩ সালের নির্বাচনের আগে আনোয়ার ইব্রাহিমের দায়িত্ব হস্তান্তর করার কথা মাহাথিরের। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস’র খবরে বলা হয়েছে, মাহাথিরের এই পদত্যাগ কৌশলগত কারণে হতে পারে। পাকাতান হারাপান জোটের বেশ কয়েকজন নেতাও বিষয়টি নিশ্চিত করেছেন।

অপর এক সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার রাজা এই পদত্যাগপত্র গ্রহণ করবেন না। কারণ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠের সমর্থন রয়েছে মাহাথিরের প্রতি।

অবশ্য মালয়েশিয়ার রাজা স্থানীয় সময় সোমবার দুপুর আড়াইটায় আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন। ফলে মাহাথিরের পদত্যাগ তিনি গ্রহণ করবেন না এমনটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

রবিবার ক্ষমতাসীন জোটের শীর্ষ নেতারা কয়েক দফা বৈঠক করার পর থেকেই মাহাথির পদত্যাগের বিষয়টি আলোচিত হচ্ছিল।

এর আগে স্ট্রেইট টাইমস’র এক খবরে বলা হয়, মাহাথিরের নেতৃত্বাধীন প্রিবুমি বারসাতু মালয়েশিয়া (পিপিবিএম)’র এমপি ও নেতারা রবিবার সকালে দলটির প্রধান কার্যালয়ে ছয় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেছেন।

এছাড়া শনিবার রাতে সংবাদ সম্মেলনে করেন মাহাথির মোহাম্মদ। এতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়া ও আনোয়ার ইব্রাহিমকে সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেছিন, বিষয়টি এখন আমার ওপর নির্ভর করছে।

বিশ্বের সবেচেয়ে বয়স্ক নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ২০১৮ সালে ১০ মে শপথ নেন মাহাথির মোহাম্মদ। নির্বাচনে জয়ী হয়ে ১৫ বছর আগে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেওয়া মাহাথিরের রাজকীয় প্রত্যাবর্তন ঘটে। নির্বাচনে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জোটকে হারিয়ে প্রধানমন্ত্রীর আসনে বসেন সবচেয়ে বেশি সময় দেশটিতে ক্ষমতায় থাকা এই নেতা।

২০১৮ সালের সাধারণ নির্বাচনে শর্তসাপেক্ষে মাহাথিরের নেতৃত্বে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দল পিকেআর। প্রধান শর্ত ছিল, ক্ষমতায় এলে পিকেআর প্রধান আনোয়ার ইব্রাহিমকে কারামুক্ত করবেন মাহাথির। আর দুই বছর দায়িত্ব পালনের পর ওই জোটসঙ্গীর হাতে প্রধানমন্ত্রিত্ব হস্তান্তর করে পদত্যাগ করবেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি পেছাল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মা...

চিত্রনায়ক শান্ত ও বাবা ইউপি চেয়ারম্যানের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজ...

দেশকে অস্থির করতে পতিত দোসররা নানাভাবে কাজ করছে

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা