আন্তর্জাতিক

ত্রিপুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন 

ত্রিপুরা প্রতিনিধি: ত্রিপুরা সরকার এবং আগরতলায় বাংলাদেশের সহকারি হাই কমিশনের যৌথ উদ্যোগে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

শুক্রবার(২১ ফেব্রুয়ারি) সকালে আগরতলায় একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় শহরের বিভিন্ন রাস্তার পরিক্রমা করে এবং রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, বাংলাদেশের সংসদ সদস্য আব্দুস শহিদ, বাংলাদেশের সহকারি হাই হাইকমিশনার কিরীটি চাকমা, প্রথম সচিব জাকির হোসেন ভূইয়া এবং প্রথম সচিব(স্থানীয়) এস এম আসাদ্দুজামান, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, ত্রিপুরা সরকারের শিক্ষা দফতরের অধিকর্তা ইউ কে চাকমা প্রমূখ।

পরে রবীন্দ্রশতবার্ষিকী ভবনের সামনে বাংলাদেশের ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিরা।

পরে আলোচনা অনুষ্ঠানে আব্দুল শহিদ বলেন, ভাষা আন্দোলন শুরুর অনেক আগেই এই আন্দোলনের বীজ বপন করে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। আর এ কারণেই তাঁকে বর্হি:স্কৃত হতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দে তাঁর বক্তব্যে সকলের ভাষা ও সংস্কৃতি রক্ষার আহ্বান রাখছেন।

ত্রিপুরা ও বাংলাদেশের শিল্পীদের সঙ্গীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় মাতৃভাষা দিবসের অনুষ্ঠান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই শুরুর অপেক্ষা

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক...

হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্র...

উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগ করানোয় মামলা, মানববন্ধন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা