আন্তর্জাতিক

আরব আমিরাতে করোনায় আক্রান্ত এক বাংলাদেশি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ বছর বয়সী এক বাংলাদেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আমিরাত নিউজ এজেন্সির খবর প্রকাশ করেছে।

আমিরাত নিউজ জানায়, একজন বাংলাদেশি ছাড়াও ফিলিপাইনের এক নাগরিক একই রোগে আক্রান্ত হয়েছেন। তবে দুজনের অবস্থা স্থিতিশীল। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন।

সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশি করোনায় আক্রান্ত হওয়ার পর আরব আমিরাতে এক বাংলাদেশি করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

তবে সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশির অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির বাংলাদেশ হাইকমিশন।

ওই রোগীকে ১৪ দিনের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রে- আইসিইউ তে রাখা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আগে তিনি শ্বাসযন্ত্রের সংক্রমণ, কিডনি সমস্যা ও নিউমোনিয়াতে ভুগছিলেন বলে জানিয়েছে কমিশন।

সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন জানায়, ওই রোগীর অবস্থা সম্পর্কে এরই তার পরিবারকে জানানো হয়েছে।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। শনিবার (২২ ফেব্রুয়ারি) ইতালির উত্তরাঞ্চলীয় শহর পাদুয়ায় ৭৮ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। এর পর ওই অঞ্চলের মানুষদের নিজ বাসভবনে থাকতে বলা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সামাজিক অনুষ্ঠান ও কার্যক্রম।

দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানায়, উত্তর ইতালিতে প্রায় ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই শুরুর অপেক্ষা

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক...

হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্র...

উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগ করানোয় মামলা, মানববন্ধন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা