আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে অভিষেক ব্যানার্জির বাড়িতে পুলিশের অভিযান 

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়িতে শনিবার ভোররাতে অভিযান চালিয়েছে পুলিশ। একটি আর্থিক প্রতারণা মামলার তদন্তের অংশ হিসেবে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই বাড়িতে যান।

ভোররাত প্রায় ৩ টার দিকে শালবনী থানার একটি দল অভিষেক ব্যানার্জির বাসভবনে পৌঁছায়। এ সময় বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিষেক ব্যানার্জির ব্যক্তিগত সহকারী সুমিত রায়ের বিরুদ্ধে শালবনী থানায় একটি আর্থিক প্রতারণার মামলা দায়ের হয়েছে। অভিযোগ রয়েছে, অর্থের বিনিময়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

তদন্তকারীদের ধারণা ছিল, সুমিত রায় অভিষেক ব্যানার্জির বাসভবনে আত্মগোপন করে থাকতে পারেন। সেই তথ্যের ভিত্তিতেই সেখানে তল্লাশি অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় পুলিশকে বাড়িতে প্রবেশে বাধার মুখে পড়তে হয়েছে বলে জানা গেছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কর্মকর্তারা বাড়ির ভেতরে প্রবেশ করেন এবং বিভিন্ন স্থানে তল্লাশি চালান।

এদিকে পুলিশের উপস্থিতির খবর পেয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিও ঘটনাস্থলে পৌঁছান।

তবে দীর্ঘ তল্লাশির পরও সুমিত রায়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। সকাল আটটার দিকে তদন্তকারী কর্মকর্তারা বাসভবন ত্যাগ করেন। পরে মমতা ব্যানার্জি সেখান থেকে চলে যান।

অভিযান শেষে অভিষেক ব্যানার্জি জানান, তার বাসভবনে পুলিশ তল্লাশি চালিয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা