যুদ্ধবিরতিতে সম্মত আর্মেনিয়া-আজারবাইজান
আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে সম্মত আর্মেনিয়া-আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক :

অবশেষে রাশিয়ার মধ্যস্ততায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। শনিবার (১০ অক্টোবর) দুপুর থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানে মস্কোয় শান্তি আলোচনায় বসে আজারবাইজান ও আর্মেনিয়া। বৈঠকে ওই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি রুশ পররাষ্ট্রমন্ত্রীও অংশ নেন।

নাগরনো-কারাবাখ অঞ্চলটি নিয়ে গত ২৭ সেপ্টেম্বর থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এজন্য দু'দেশ পরস্পরকে দায়ী করেছে। খবর বিবিসির।

আন্তর্জাতিকভাবে অঞ্চলটি আজারবাইজানের বলে স্বীকৃত, কিন্তু ১৯৯০’র দশক থেকে সেটি আর্মেনিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে জড়িয়ে পড়া দুই প্রতিবশীর সংঘর্ষে সেনা সদস্যসহ এ পর্যন্ত তিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

বন্দি বিনিময় ও লাশ হস্তান্তরসহ এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য শনিবার আবারও আলোচনায় বসার কথা রয়েছে।

আজারবাইজানের দখলীকৃত ভূখণ্ড ছেড়ে দিতে আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছে দেশ দুটির প্রতিবেশী ইরানও। একইসঙ্গে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বলেছে। মস্কোতে শুক্রবার বিকাল ৩টা থেকে টানা তিন ঘণ্টা ওই শান্তি আলোচনা চলে। বৈঠকে দুই দেশ সময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা