সেনা প্রত্যাহার ইস্যুতে তালেবানের সঙ্গে আমেরিকার দর কষাকষি
আন্তর্জাতিক

সেনা প্রত্যাহার ইস্যুতে তালেবানের সঙ্গে আমেরিকার দর কষাকষি

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে মার্কিন সামরিক আগ্রাসনের ১৯তম বার্ষিকীতে এসে দেশটি থেকে সেনা প্রত্যাহার করার ব্যাপারে তালেবান গোষ্ঠীর সঙ্গে আলোচনা করছে ওয়াশিংটন। প্রায় এক বছর আগে দুপক্ষের মধ্যে কথিত শান্তি চুক্তি হলেও এখনো আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হয় নি।

আফগানিস্তান থেকে তালেবানের সন্ত্রাসবাদ উচ্ছেদ এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার কথা বলে ২০০১ সালের অক্টোবর মাসে সামরিক আগ্রাসন চালিয়েছিল আমেরিকা। দুই দশকের লড়াইয়ের পর ময়দানের বাস্তব অবস্থা কিন্তু ভিন্ন।

মার্কিন আগ্রাসনের ১৯তম বার্ষিকীতে আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির একজন শীর্ষ উপদেষ্টা টুইটারে লিখেছেন, "১৯ বছর আগে এই দিনে আমেরিকা সন্ত্রাসীদেরকে উৎখাত করার নামে ‘অপারেশন এনডিউরিং ফ্রিডম’ শুরু করেছিল। ১৯ বছর পরে এসে আজকের দিনে সেনা প্রত্যাহারের ব্যাপারে সেই তালেবানের সঙ্গে আলোচনা করছে মার্কিন সরকার। তাহলে এই যুদ্ধে কে বিজয়ী এবং কে পরাজিত হলো?"

তালেবানের সঙ্গে আমেরিকার চুক্তি সই হলেও আফগানিস্তানে প্রকৃতপক্ষে শান্তি আসে নি। আফগান সরকার তালেবানের প্রায় পাঁচ হাজার বন্দীকে মুক্তি দিয়েছে কিন্তু আফগান সরকারি বাহিনীর ওপর হামলা বন্ধ করে নি তালেবান। এ অবস্থায় আফগানিস্তানের শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদরা দেশটির জনগণ এবং বিভিন্ন উপজাতি গোষ্ঠীর প্রতি বারবার এই আহ্বান জানাচ্ছেন যে, তারা যেন বিদেশি হস্তক্ষেপ-মুক্ত শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন দেন।

আফগান রাজনীতিবিদরা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলের অনেকেই মনে করেন- আফগানিস্তানে মার্কিন আগ্রাসন অস্থিতিশীলতা বাড়িয়েছে এবং আমেরিকা ও আফগানিস্তান দুই পক্ষেই ব্যাপক মাত্রায় হতাহতের ঘটনা ঘটেছে।

বিভিন্ন সরকারি সূত্র থেকে জানা যায়, মার্কিন আগ্রাসনে এক লাখের বেশি আফগান হতাহত হয়েছেন। এ যুদ্ধে আমেরিকার তিন হাজারের বেশি সেনা মারা গেছে।

সান নিউজ/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা