স্বাস্থ্য
চীন ফেরত বাংলাদেশি

সেই সাত জনের দেহে করোনা ভাইরাস নেই: আইইডিসিআর

নিজস্ব প্রতিবেদক:

চীনের উহান থেকে আসা ৩১২ জনের মধ্যে যে সাত জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ।

৩ ফেব্রুয়ারি সোমবার জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে-আইইডিসিআর এক সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান।

সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে বলেন, রোববার রাতে আমরা তাদের সবার রিপোর্ট হাতে পেয়েছি। তাদের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি। তাদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও বলেন, কুর্মিটোলার জেনারেল হাসপাতাল থেকে সাত জনকে আমরা হজ ক্যাম্পে ফিরিয়ে এনেছি। তবে হজ ক্যাম্পে থাকা একজনের শরীরে জ্বর থাকায় তাকে আবার কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, সিএমএইচে যে একজন নারী ছিলেন তার সঙ্গে এক বছরের সন্তান থাকায় তাকে সেখানেই কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর।

উল্লেখ্য, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় চীনের উহান সিটিতে আটকে থাকা ৩১২ বাংলাদেশিকে গত ১ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে করে দেশে নিয়ে আসা হয়।

দেশে ফেরার পর বিমানবন্দরের স্বাস্থ্যকেন্দ্রে সবাইকে পরীক্ষা করা হয়। তারপর ফিরতি বাংলাদেশিদের সবাইকে কোয়ারেন্টাইনে রেখে নিবিড় পর্যবেক্ষনের জন্য আশকোনার হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

এদের মধ্যে ৭ জনের শরীরে জ্বর থাকায় তাদের পাঠানো হয় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা